প্রতিদিন দুটি ডিম সিদ্ধ খেলেই ম্যাজিক, ঝরঝর করে কমবে ওজন

Boiled Egg Health Benefits: ডিম একটি সহজলভ্য এবং পুষ্টিকর খাবার। সস্তায় প্রোটিন পেতে ডিমের জুড়ি মেলা ভার। প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খেলে পেশি শক্তিশালী হয়। তাছাড়া মস্তিষ্ক, হাড়, চুল, ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়।

Advertisement
প্রতিদিন দুটি ডিম সিদ্ধ খেলেই ম্যাজিক, ঝরঝর করে কমবে ওজনপ্রতিদিন দুটি ডিম সিদ্ধ খেলেই ম্যাজিক
হাইলাইটস
  • ডিম একটি সহজলভ্য এবং পুষ্টিকর খাবার।
  • সস্তায় প্রোটিন পেতে ডিমের জুড়ি মেলা ভার।
  • প্রতিদিন সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা জেনে নেওয়া যাক

ডিম একটি সহজলভ্য এবং পুষ্টিকর খাবার। সস্তায় প্রোটিন পেতে ডিমের জুড়ি মেলা ভার। প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খেলে পেশি শক্তিশালী হয়। তাছাড়া মস্তিষ্ক, হাড়, চুল, ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়। প্রতিদিন সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা জেনে নেওয়া যাক

২টি সিদ্ধ ডিম প্রায় ১২ গ্রাম হাই ভ্যালু প্রোটিন শরীরে দেয়। যা পেশি তৈরি ও মেরামত করতে সাহায্য করে। এছাড়া লম্বা সময় ধরে পেট ভরিয়ে রাখে। আরেকটি বিষয় অনেকেই জানেন না, তা হল 
সিদ্ধ ডিমে ক্যালোরি কম ও প্রোটিন বেশি থাকে। যেহেতু ডিম খেলে লম্বা সময় পেট ভরা থাকে, তাই এরফলে অতিরিক্ত খাওয়া হয় না, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ডিমে কোলেস্টেরল থাকে। তবুও সঠিক সময়ে পরিমাণে ডিম খেলে ভালো কোলেস্টেরল (HDL) বৃদ্ধি পায়, যা হৃদপিণ্ডের জন্য উপকারী। এছাড়াও, ডিমে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম থাকে যা হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।

এছাড়াও, ডিমে কোলিন থাকে। যা মস্তিষ্কের সঠিক কার্যকারিতা এবং স্মৃতিশক্তির জন্য অপরিহার্য। প্রতিদিন ডিম খেলে মস্তিষ্কের স্বাস্থ্য ও স্নায়ুর কার্যকারিতা উন্নত হয়। চিকিৎসকেরা বলেন, ডিমে লুটেইন এবং জেক্সানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বয়সজনিত চোখের ক্ষতি থেকে রক্ষা করে এবং চোখকে সুস্থ রাখে।

তবে মনে রাখতে হবে, কিভাবে ডিম খেতে হবে, তাও গুরুত্বপূর্ণ। ডিম সেদ্ধ করে খেলে এটি সবচেয়ে স্বাস্থ্যকর। তবে অমলেট বা স্ক্র্যাম্বলড ডিম তৈরির সময় তেল বা মাখন ব্যবহার করলে ক্যালোরি বৃদ্ধি পায়, যা ওজন বাড়ার কারণ হতে পারে। প্রতিদিন দুটি ডিম সেদ্ধ করে খাওয়া আপনার স্বাস্থ্য এবং পুষ্টির জন্য সবচেয়ে উপকারী।

 

POST A COMMENT
Advertisement