Foods To Lower Cholesterol: হু হু করে কোলেস্টেরল কমাবে এই ৫ খাবার, খোঁজ দিলেন নামী পুষ্টিবিদ

অনেকেরই রয়েছে হাই কোলেস্টেরল। আর এই রোগে আক্রান্ত হলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগে না। বিশেষত, হার্টের ক্ষতি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই যেভাবেই হোক কোলেস্টেরল কমাতে হবে। 

Advertisement
হু হু করে কোলেস্টেরল কমাবে এই ৫ খাবার, খোঁজ দিলেন নামী পুষ্টিবিদকোলেস্টেরল কমানোর খাবার
হাইলাইটস
  • অনেকেরই রয়েছে হাই কোলেস্টেরল
  • এই রোগে আক্রান্ত হলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগে না
  • হার্টের ক্ষতি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়

(লিখছেন বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার)
অনেকেরই রয়েছে হাই কোলেস্টেরল। আর এই রোগে আক্রান্ত হলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগে না। বিশেষত, হার্টের ক্ষতি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই যেভাবেই হোক কোলেস্টেরল কমাতে হবে। 

কোলেস্টেরলে কী ক্ষতি? 
আসলে কোলেস্টেরল হল একটি মোম জাতীয় পদার্থ। এটি রক্তে বেশি পরিমাণে থাকলেই বিপত্তি। এমনটা হলে কোলেস্টেরল হার্টের ক্ষুদ্রাতিক্ষুদ্র রক্তনালীর ভিতরে জমা পড়ে যেতে পারে। যার ফলে হার্টের অন্দরে স্বাভাবিক রক্ত চলাচলে সমস্যা হয়। সেই কারণেই হার্ট অ্যাটাক থেকে শুরু করে একাধিক জটিল অসুখ নিতে পারে পিছু। তাই কোলেস্টেরল নিয়ে সাবধান হওয়া ছাড়া গতি নেই। 

যদিও ভাল খবর হল, কয়েকটি খাবারকে ডায়েটে জায়গা করে দিলেই স্বাস্থ্যের হাল ফিরবে। আর সেগুলি নিয়েই আলোচনা হল। 

ওটস
অত্যন্ত উপকারী একটি খাবার হল ওটস। এটিতে রয়েছে সলিউবল ফাইবার (বিশেষত, বিটা গ্লুকান)। আর এই ফাইবার খাবারে উপস্থিত অতিরিক্ত কোলেস্টেরলকে অন্ত্রে বেঁধে ফেলতে পারে। তারপর মলের মাধ্যমে বের করে দেয়। তাই নিয়মিত ওটস খেলে অসায়াসে কোলেস্টেরল লেভেল কমিয়ে ফেলতে পারবেন। 

আপেল
আপেলের মতো সেরা ফল খুব কম রয়েছে। এটিতে হাজির একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। পাশাপাশি এতে সলিউবল ফাইবারও উপস্থিত রয়েছে। তাই যেভাবেই হোক আপেল খেতে হবে। দিনে একটা আপেল খেলেও লাভ পাবেন। কমে যাবে কোলেস্টেরল। পাশাপাশি এই ফলের গুণে শরীরে প্রদাহ কমবে। যার ফলে সুস্থ থাকবেন।

বাদাম
যে কোনও ধরনের বাদামই শরীরের জন্য উপকারী। বিশেষত, আমন্ড ও ওয়ালনাট খেলে লাভ পাবেন বেশি। আসলে এই সব বাদামে রয়েছে আনস্যাচুরেটেড ফ্যাট। পাশাপাশি এগুলিতে প্ল্যান্ট স্টেরলও পাবেন। তাই নিয়মিত বাদাম খেলে কমে যাবে কোলেস্টেরল লেভেল। তবে খুব বেশি নয়, দিনে ৪ থেকে ৬টি বাদামও যথেষ্ঠ।

মাছ 
ভাল হয় স্যামন, ম্যাকারেলে এবং হেরিংয়ের মতো মাছ খেলে। এগুলিতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাই এটি খেলে ভাল কোলেস্টেরল বা এইচডিএল বাড়বে। কমে যাবে খারাপ কোলেস্টেরল বা এলডিএল। 

Advertisement

তবে এই ধরনের মাছ যে খেতেই হবে, সেটা নয়। তার বদলে যে কোনও দেশি ছোট মাছ খেতে পারেন। তাতেও লাভ পাবেন। 

অ্যাভোকাডো
এই ফল হল স্বাস্থ্যগুণে সেরার সেরা। এটিতে রয়েছে মোনোআনস্যাচুরেটেড ফ্যাট এবং ফাইবার। তাই এটি খেলে এলডিএল কমবে। উল্টে বেড়ে যাবে ভাল কোলেস্টেরল বা এইচডিএল।  

সুতরাং এই সব খাবারগুলি ডায়েটে অবশ্যই রাখতে হবে। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

POST A COMMENT
Advertisement