Dr Arun Singh: মমতার সময় চাকরিতে ইস্তফা, দেশের অন্যতম সেরা শিশুরোগ বিশেষজ্ঞ অরুণকে উপদেষ্টা নিয়োগ শুভেন্দুর

শুধু পিজিতেই আটকে নেই অরুণ সিংয়ের কাজ। তিনি গ্রাম বাংলাতেও শিশুমৃত্যুর হার কমানোর জন্য কাজ করে গিয়েছেন। এই যেমন পুরুলিয়ায় তিনি অসুস্থ নবজাতকদের জন্য একটি বিশেষ ইউনিট তৈরি করেন। এটি গড়ে ওঠে ২০০৩ সালে। সেই ইউনিট গোটা বিশ্বেই পুরুলিয়া মডেল হিসেবে বিখ্যাত। এমনকী আজও দেশের বিভিন্ন প্রান্তে এই মডেল মেনে চিকিৎসা করা হয়। 

Advertisement
মমতার সময় চাকরিতে ইস্তফা, দেশের অন্যতম সেরা শিশুরোগ বিশেষজ্ঞ অরুণকে উপদেষ্টা নিয়োগ শুভেন্দুরডা: অরুণ সিং
হাইলাইটস
  • শুধু পিজিতেই আটকে নেই অরুণ সিংয়ের কাজ
  • তিনি গ্রাম বাংলাতেও শিশুমৃত্যুর হার কমানোর জন্য কাজ করে গিয়েছেন
  • পুরুলিয়ায় তিনি অসুস্থ নবজাতকদের জন্য একটি বিশেষ ইউনিট তৈরি করেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ছেড়েছিলেন রাজ্যের সরকারি চাকরি। এবার দেশের অন্যতম সেরা সেই শিশুরোগ বিশেষজ্ঞ, নিওন্যাটোলজিস্ট, এসএসকেএমের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণ কুমারেন্দু সিংকে স্বাস্থ্য দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ ১৪ বছর পর আবার রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে ফিরলেন তিনি। 

বুধবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে স্বাস্থ্য দফতরে। তাঁকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্যের শিশুস্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্যই তাঁকে এই পদে নিয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

অরুণ সিং কে? 
রাজ্যের শিশুরোগ চিকিৎসায় এক বিপ্লব ঘটনা ব্যক্তির নাম হল অরুণ সিং। আরও নির্দিষ্ট করে বললে তিনি নিওন্যাটোলজির পারদর্শী। 

দিল্লির এইমস থেকে ১৯৯৯ সালে শিশুরোগে স্নাতোকত্তর ডিগ্রি পান অরুণ। তারপর যোগ দেন কলকাতার পিজি বা এসএসকেএম হাসপাতালে। তখনও এই হাসপাতালে নিওন্যাটোলজির আলাদা কোনও বিভাগ ছিল না। তিনিই এই বিভাগ চালু করার উদ্যোগ নেন। চালুও করে দেন। এরপর এই বিভাগে অসংখ্য শিশুর চিকিৎসা হয়। প্রাণ বাঁচে। 

যদিও শুধু পিজিতেই আটকে নেই অরুণ সিংয়ের কাজ। তিনি গ্রাম বাংলাতেও শিশুমৃত্যুর হার কমানোর জন্য কাজ করে গিয়েছেন। এই যেমন পুরুলিয়ায় তিনি অসুস্থ নবজাতকদের জন্য একটি বিশেষ ইউনিট তৈরি করেন। এটি গড়ে ওঠে ২০০৩ সালে। সেই ইউনিট গোটা বিশ্বেই পুরুলিয়া মডেল হিসেবে বিখ্যাত। এমনকী আজও দেশের বিভিন্ন প্রান্তে এই মডেল মেনে চিকিৎসা করা হয়। 

কেন রাজ্যের চাকরি ছেড়েছিলেন অরুণ? 
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণেই অরুণের ট্রান্সফার হয়। তারপরই তিনি চাকরি ছাড়েন বলে অভিযোগ। 

স্বাস্থ্যভবনে কান পাতলে শোনা যায়, শিশুমৃত্যু প্রতিরোধে গঠিত একটি কমিটি গঠন করে তৃণমূল সরকার। সেই কমিটিতে তৎকালীন শাসকদলের ঘনিষ্ঠ এক সদস্য ছিলেন। তাঁর সঙ্গে মতবিরোধের জেরেই নাকি অরুণকে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে বদলি করা হয়। আর দুঃখের বিষয় হল, সেই হাসপাতালে ছিল না নিওন্যাটোলজির বিভাগ। এরপরই রাজ্য সরকারের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন অরুণ সিং। 

Advertisement

যদিও রাজ্য সরকারের চাকরি ছাড়ার পরও চুপ করে বসে ছিলেন না অরুণ। তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রীয় বালস্বাস্থ্য কার্যক্রম (আরবিএসকে)–এর উপদেষ্টা হিসেবে কাজ করেন। পরে যোধপুর এইমসের নিওন্যাটোলজি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। 

তবে ২০২৫-এর পর থেকে আবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু হয় অরুণের। তিনি জন্মের পর বেশ কিছুক্ষণ শিশুর সঙ্গে মায়ের নাড়ির সংযোগ অবিচ্ছিন্ন রাখার ‘ইনট্যাক্ট কর্ড’ নিয়ে সরকারি চিকিৎসকদের প্রশিক্ষণ দেন। তারপরও রাজ্যে ফেরেননি তিনি।

২০২৬ সালে বিজেপি সরকার আসার পর সেই অরুণকে রাজ্যে ফোরানোর তোরজোর শুরু হয়। এবার স্বাস্থ্য দফতরের উপদেষ্টা পদে ফেরানো হল তাঁকে।  

 

POST A COMMENT
Advertisement