Water For Reduce Blood Sugar: জল খেয়েই কমান সুগার, কোন নিয়মে খাবেন? জানালেন নামী ডাক্তার

ডায়াবেটিস কন্ট্রোল করার খুব ভাল একটা পদ্ধতি হল পরিমিত জল পান। সঠিক নিয়ম মেনে রোজ জল খেলেই অনায়াসে সুগারকে কাবু করতে পারবেন। তাই আর সময় নষ্ট নয়, বরং জল খেয়ে সুগার কমানোর হিসেবটা জেনে নিন। 

Advertisement
জল খেয়েই কমান সুগার, কোন নিয়মে খাবেন? জানালেন নামী ডাক্তারসুগার কমানোর জন্য জল
হাইলাইটস
  • ডায়াবেটিস কন্ট্রোল করার খুব ভাল একটা পদ্ধতি হল পরিমিত জল পান
  • সঠিক নিয়ম মেনে রোজ জল খেলেই অনায়াসে সুগারকে কাবু করতে পারবেন
  • জল খেয়ে সুগার কমানোর হিসেবটা জেনে নিন

(লিখছেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র)
ডায়াবেটিস একটি জটিল অসুখ। এই রোগকে বশে রাখা খুবই জরুরি। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। বিশেষত, কিডনি, হার্ট, চোখ সহ একাধিক অঙ্গের বেজে যেতে পারে বারোটা। তাই সাবধান হন। চেষ্টা করুন যেভাবেই হোক সুগারকে কাবু করার। 

এই প্রসঙ্গে বলি, ডায়াবেটিস কন্ট্রোল করার খুব ভাল একটা পদ্ধতি হল পরিমিত জল পান। সঠিক নিয়ম মেনে রোজ জল খেলেই অনায়াসে সুগারকে কাবু করতে পারবেন। তাই আর সময় নষ্ট নয়, বরং জল খেয়ে সুগার কমানোর হিসেবটা জেনে নিন। 

জল খেলে কীভাবে সুগার কমবে? 
আসলে আমাদের রক্তে উপস্থিত অত্যধিক সুগারকে কাজে লাগায় পেশি। আর সেই সুগারকে পেশিতে পৌঁছয় রক্ত। এবার কম জল খেলে রক্ত অনেক বেশি ঘন হয়ে পড়ে। যার ফলে পেশি রক্ত থেকে সুগার গ্রহণ করতে পারে না। সেই কারণে সুগার তরতর করে বাড়ে। তাই জল পান জরুরি। নিয়মিত পর্যাপ্ত জল পান করলে অনায়াসে রক্ত তরল থাকবে। পাশাপাশি পেশিও পর্যাপ্ত সুগার গ্রহণ করে নেবে। 

তবে জলের সঙ্গে সুগারের আরও একটা যোগ রয়েছে। যেমন শরীরে খুব বেশি সুগার থাকলে রক্ত তা প্রস্রাবের মাধ্যমে দেহের থেকে বের করে দেয়। এভাবেই সুগারকে করে কন্ট্রোল। এই কারণেই পর্যাপ্ত জল পান জরুরি। 

কতটা জল খাবেন? 
প্রতিদিন অন্তত ৩ লিটার জল খেতে হবে। এর বেশিও খেতে পারেন। তবে এর থেকে কম খাওয়া যাবে না। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। 

এই নিয়মে খান
জল খেয়ে সুগার কমাতে গেলে একটি বিষয় মাথায় রাখতেই হবে। এই যেমন একবারে অনেকটা জল নয়, বরং অল্প অল্প করে বারেবারে খেতে হবে। তাতেই সুগার কমবে। 

এক্ষেত্রে প্রতিবার বড় মিল নেওয়ার আগে এক গ্লাস জল খান। তাহলেই রক্ত তরল থাকবে। রক্ত সংবহন বাড়বে। কমে যাবে সুগার লেভেল। পাশাপাশি খাবার ঠিক ঠাক হজম হবে। তাই এই নিয়মটা মেনেই এখন থেকে জল খান।

Advertisement

আর একটা কথা, নিয়মিত ব্যায়াম করবেন। পাশাপাশি খেতে হবে ওষুধ। তাহলেই সুগার থাকবে নিয়ন্ত্রণে।


বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

 

POST A COMMENT
Advertisement