Chicken Pox Prevention Homeopathy: চিকেন পক্স প্রতিরোধে কী কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন? bangla.aajtak.in-এ লিখলেন চিকিৎসক

শীতের বিদায় ঘনিয়ে এসেছে। বাড়ছে তাপমাত্রা। আর এমন পরিস্থিতিতেই খেলা শুরু করেছে চিকেন পক্স। যার ফলে অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। তাই এই সময়টায় একটু সাবধানে থাকতে হবে। রোগ প্রতিরোধের চেষ্টায় কোনও ত্রুটি থাকলে চলবে না। যদিও ভাল খবর হল, কিছু হোমিওপ্যাথি ওষুধের গুণেই এই রোগ প্রতিরোধের কাজে এগিয়ে থাকা যায়। তাই আর সময় নষ্ট না করে, সেই সব ওষুধ সম্পর্কে জেনে নিন।

Advertisement
চিকেন পক্স প্রতিরোধে কী কী হোমিওপ্যাথি ওষুধ খাবেন? bangla.aajtak.in-এ লিখলেন চিকিৎসকচিকেন পক্সে হোমিওপ্যাথি
হাইলাইটস
  • শীতের বিদায় ঘনিয়ে এসেছে
  • খেলা শুরু করেছে চিকেন পক্স
  • অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন

(লিখছেন সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির প্রাক্তন অধিকর্তা এবং হোমিওপ্যাথির বিশিষ্ট চিকিৎসক ডাঃ গৌতম আশ)

শীতের বিদায় ঘনিয়ে এসেছে। বাড়ছে তাপমাত্রা। আর এমন পরিস্থিতিতেই খেলা শুরু করেছে চিকেন পক্স। যার ফলে অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। তাই এই সময়টায় একটু সাবধানে থাকতে হবে। রোগ প্রতিরোধের চেষ্টায় কোনও ত্রুটি থাকলে চলবে না।

মাথায় রাখতে হবে, চিকেন পক্সের পিছনে রয়েছে ভেরিসেল্লা জোস্টার ভাইরাস। এই ভাইরাসটি খুবই সংক্রামক। খুব দ্রুত এটি ছড়িয়ে যেতে পারে একজনের থেকে অন্যজনের শরীরে। তাই এই রোগ নিয়ে সাবধান হতে হবে। নইলে বিপদ হবে নিশ্চিত। 

যদিও ভাল খবর হল, কিছু হোমিওপ্যাথি ওষুধের গুণেই এই রোগ প্রতিরোধের কাজে এগিয়ে থাকা যায়। তাই আর সময় নষ্ট না করে, সেই সব ওষুধ সম্পর্কে জেনে নিন।

কোন কোন ওষুধে চিকেন পক্স প্রতিরোধ সম্ভব? 
এই রোগের সঠিক প্রতিষেধক নেই। তবুও এমন একাধিক ওষুধ রয়েছে, যেগুলির এই অসুখ প্রতিরোধ করার ক্ষমতার অনেক উদাহরণ আছে। যেমন ধরুন-

Malandrinum 200 বা 1000 পোটেন্সির ওষুধটি ৪ থেকে ৬টি দানা দিনে ২ বার খেতে পারেন। ৫ থেকে ৭ দিন এই নিয়মে ওষুধটা খেলেও উপকার মিলবে। এই ওষুধটি চিকেন পক্স প্রতিরোধে এগিয়ে রাখবে।

Variolinum 6 বা 30 শক্তির ওষুধটি অনেকটা টিকার মতো কাজ করে।  এটাও পক্স প্রতিরোধে কার্যকরী। এই ওষুধটি দিনে ২ বার করে ৩ থেকে ৪ সপ্তাহ খেতে হবে। তাতেও কাজ হবে।

আবার Arsenic Album 200 ওষুধটি দিনে ২ বার করে ২ দিন করে খেতে হবে। ১৫ দিন অন্তর ২ বার করে খেতে হবে ওষুধটি। তাতেই লাভ মিলবে। বিশেষত, যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের এই ওষুধটা খেতে হবে। উপকার মিলবে হাতেনাতে।

লক্ষণ জানুন
এই রোগের একাধিক লক্ষণ রয়েছে, যেমন ধরুন-

  • জ্বর
  • ক্লান্তি
  • মাথা ব্যথা
  • খিদে না পাওয়া
  • আর মুখ, বুক এবং পিঠে ব়্যাশ দেখা যেতে পারে

তাই এমন লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যান। তিনি নিশ্চিতভাবে আপনাকে কিছু ওষুধ দেবেন। সেগুলি খান। তাতেই দ্রুত সেরে উঠতে পারবেন।

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

POST A COMMENT
Advertisement