মাথা ব্যথায় কোন ওষুধ খাবেন?(লিখছেন বিশিষ্ট চিকিৎসক উৎসব দাস)
অনেকেরই নিত্যদিনের সমস্যা মাথা ব্যথা। তাঁদের মাঝে মধ্যেই মাথা ধরে যায়। তীব্র ব্যথা হয়। আর তখন তাঁরা টপাটপ ওষুধ খেয়ে নেন। কিন্তু মাথায় রাখবেন, মাথা ব্যথার সব ওষুধ আবার সেফ নয়। কিছু ওষুধ সরাসরি শরীরের ক্ষতি করে দিতে পারে। তাই সাবধান হতে হবে। জেনে নিতে হবে যে মাথা ব্যথায় কোন ওষুধ খাওয়া যাবে, আর কোনটা নয়।
মাথায় ব্যথায় কোন ওষুধ চলবে না?
মাথা ব্যথায় কোন ওষুধ চলবে না, সেটা আগে জেনে নিন। এক্ষেত্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা যে কোনও ধরনের পেইনকিলার এড়িয়ে যান। কারণ এই ওষুধগুলি নিজের বুদ্ধিতে খেলে কিডনি এবং লিভারের ভয়াবহ ক্ষতি হতে পারে। যার ফলে পরে গিয়ে সমস্যায় পড়বেন। তাই এখন থেকে সাবধান হন।
এই ওষুধটা সেফ
মাথা ব্যথার সেরা ওষুধ প্যারাসিটামল। এই ওষুধটি অত্যন্ত নিরাপদ। এই ওষুধটি মাসে কয়েকবার খেলেও কোনও ক্ষতি নেই। তাই যাঁদের মাথা ব্যথা হচ্ছে, তাঁরা সুস্থ থাকতে চাইলে অবশ্যই প্যারাসিটামল খেয়ে নিন।
যদিও নিয়মিত প্যারাসিটামল খাবেন না। এটা রোজ রোজ খাওয়া ঠিক নয়। এমন পরিস্থিতিতে লিভারের ক্ষতি হতে পারে। তাই সাবধান হন।
এই সব নিয়ম মেনে চলুন
মাথা ব্যথা হলে সবার প্রথমে একটু রেস্ট নিন। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে হবে। তার বদলে একটু চোখ বন্ধ করে থাকুন। পারলে শুয়ে পড়ুন। তাহলেই দেখবেন মাথা ব্যথা কমবে।
আর একটা কথা, মাথায় যখন ব্যথা হয়, তখন আলোর দিকে তাকিয়ে থাকতে সমস্যা হতে পারে। তাই মাথা ব্যথা হলে আলো নিভিয়ে দিন। একটু আলোর থেকে দূরে থাকুন। তাহলেই দেখবেন মাথা ব্যথা কমে যাবে। তাই চিন্তার কিছু নেই।
কখন ডাক্তারের পরামর্শ নেবেন?
মাথা ব্যথা যদি রোজ রোজ হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া এই যন্ত্রণার তীব্রতা যদি খুব বেশি হয়, ওষুধ খেয়েও ব্যথা না কমতে চায়, তাহলেও ডাক্তার দেখাতে হবে। তিনি যা যা টেস্ট দেবেন করে নিন। তাহলেই দেখবেন রোগটা ধরা পড়বে। আপনি খুব সহজেই মাথা ব্যথা থেকে সেরে উঠতে পারবেন। তাই মাথা যন্ত্রণা নিয়ে মাথা ব্যথা বাড়াবেন না।
বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।