Chicken And Cholesterol: চিকেনও কি কোলেস্টেরল বাড়ায়? নামী পুষ্টিবিদ যা জানালেন...

অনেকে প্রশ্ন করেন, চিকেন খেলেও কোলেস্টেরল কি কোলেস্টেরল বাড়তে পারে? এটি কি হার্টের জন্য ক্ষতিকর? লিখছেন বিশিষ্ট পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায়।

Advertisement
চিকেনও কি কোলেস্টেরল বাড়ায়? নামী পুষ্টিবিদ যা জানালেন...চিকেন এবং কোলেস্টেরল
হাইলাইটস
  • চিকেন খেলেও কোলেস্টেরল কি কোলেস্টেরল বাড়তে পারে?
  • এটি কি হার্টের জন্য ক্ষতিকর?
  • লিখছেন বিশিষ্ট পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায়।

(লিখছেন কলকাতার এক নামী হাসপাতালের প্রধান ডায়েটিশিয়ান শ্রাবণী মুখোপাধ্যায়)

কোলেস্টেরল একটি ক্ষতিকর উপাদান। বিশেষত, এলডিএল কোলেস্টেরল হল শরীরের জন্য অত্যন্ত খারাপ। এটি হার্টের ক্ষুদ্র রক্তনালীর অন্দরে জমে যেতে পারে। যার ফলে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়। তখন হার্ট পরিমিত অক্সিজেন পায় না। যার ফলে হতে পারে হার্ট অ্যাটাক। তাই তো সকলকেই এলডিএল কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরল কমানোর পরামর্শ দেওয়া হয়। 

আর এই কথা জানার পরই অনেকে প্রশ্ন করেন, চিকেন খেলেও কোলেস্টেরল কি কোলেস্টেরল বাড়তে পারে? এটি কি হার্টের জন্য ক্ষতিকর? এর উত্তরে বলি, চিকেন অত্যন্ত উপকারী একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এতে উৎকৃষ্ট মানের প্রোটিন রয়েছে। এই প্রোটিন খুব সহজেই শরীর গ্রহণ করে নেয়। এছাড়া মুরগির মাংসে রয়েছে ভিটামিন ডি৩, ক্যালসিয়াম, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। আর এই সব উপাদান শরীরের জন্য উপকারী। তাই চিকেন খেলে যে হার্টের ক্ষতি হবে, এমনটা বলা যায় না। বরং এই মাংস স্বাস্থ্যের জন্য উপকারী। 

তবে এই চিকেনে কিছু ক্ষতিকর ফ্যাটও রয়েছে। বিশেষত, এর স্কিন এবং অর্গান মিটে (যেমন মেটে) রয়েছে কোলেস্টেরলের ভাণ্ডার। তাই এগুলি খেলেই এলডিএল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই চিকেন যে কোলেস্টেরল ফ্রি, এমনটা নয়। বরং এটি অনিয়ন্ত্রিতভাবে খেলে কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়।

যদিও একটা কথা বলে রাখি যে চিকেন এমনিতে কোলেস্টেরল বাড়ায় না। আপনি যদি বুকের দিকের ফ্যাট বিহীন মাংস খান, তাতে সমস্যার আশঙ্কা নেই। উল্টে এটা শরীরের জন্য খুবই ভাল। তাই চিন্তার সত্যিই কিছু নেই। 

কতটা খাবেন? 
কোন ব্যক্তি কতটা চিকেন প্রতিদিন চিকেন খেতে পারেন, সেটা তার ওজন, উচ্চতা এবং শারীরিক সমস্যার উপর নির্ভর করে ঠিক করা হয়। তবে কোনও সুস্থ ব্যক্তি দিনে ২০০ গ্রামের মতো মুরগির মাংস খেতে পারেন। তাতে সমস্যার কিছু নেই। আপনার এলডিএল কোলেস্টেরল বাড়বে না। 

Advertisement

কীভাবে খাবেন না? 
সবার প্রথমে কম তেল দিয়ে চিকেন রান্না শুরু করুন। পাশাপাশি খাওয়া যাবে না মেটে, স্কিন শুদ্ধ চিকেন। এছাড়া ফ্রায়েড টিকেন এবং প্রসেসড চিকেন এড়িয়ে যান। আশা করছি, এই কয়েকটি নিয়ম মেনে চললেই কোলেস্টেরলকে কাবু করতে পারবেন। তাই সমস্যার কিছু নেই। 

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

 

POST A COMMENT
Advertisement