Radish Benefits: পাতে মুলো মানেই শরীরে 'মিরাকল', উপকার জানলে রোজ খাবেন, রইল

সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভাল। তবে আবার অনেকেই সব সবজি খেতে চান না। যেমন মুলোর কথাই বলা যাক। মুলো দেখলে অনেকেই নাক সিঁটকান। কিন্তু জানেন কি এই মুলোর কত গুণ রয়েছে। মুলো খেলে শরীর থেকে অনেক রোগই গায়েব হয়ে যায়।

Advertisement
পাতে মুলো মানেই শরীরে 'মিরাকল', উপকার জানলে রোজ খাবেন, রইলছবি: সংগৃহীত।
হাইলাইটস
  • সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভাল।
  • মুলো খেলে শরীর থেকে অনেক রোগই গায়েব হয়ে যায়।
  • মুড়ির সঙ্গেও মুলো খান অনেকে। কেউ আবার স্যালাডের প্লেটেও মুলো রাখেন। 

শীতকাল মানেই বাজার আলো করে থাকে নানা ধরনের সবজি। রঙবেরঙের নানা শাক-সবজির আদর্শ মরশুম হল শীত। আর সবজি তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নানা রোগ দূর করতে সবজির বিরাট ভূমিকা রয়েছে। একেকটা সবজির একেকটা গুণাবলী রয়েছে। শীতের সময় বিশেষত যে সবজিগুলি পাওয়া যায়, সেগুলি খেলেও শরীরে পুষ্টি মেলে। আর যাঁরা সবজি খেতে ভালবাসেন, তাঁদের তো শীতকাল বড্ড প্রিয়। প্রাণ ভরে বাজার থেকে মনের মতো সবজি কিনে আনেন তাঁরা। 

সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভাল। তবে আবার অনেকেই সব সবজি খেতে চান না। যেমন মুলোর কথাই বলা যাক। মুলো দেখলে অনেকেই নাক সিঁটকান। কিন্তু জানেন কি এই মুলোর কত গুণ রয়েছে। মুলো খেলে শরীর থেকে অনেক রোগই গায়েব হয়ে যায়। আবার অনেকেই আছেন, যাঁরা মুলো খেতে খুবই পছন্দ করেন। মুড়ির সঙ্গেও মুলো খান অনেকে। কেউ আবার স্যালাডের প্লেটেও মুলো রাখেন। 

বিশেষজ্ঞদের মতে, মুলোর অনেক গুণ রয়েছে। তা হলে এক নজরে জেনে নিন, মুলো কেন উপকারী?

মুলোর উপকারিতা:

* মুলোয় প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে। যা  আমাদের শরীরের জন্য খুবই উপকারী। 

* বিশেষজ্ঞদের মতে, শীতকালে যদি রোজ মুলো খান, তা হলে ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণ হবে। 

* সাদা মুলো বিশেষ করে উপকারী। যাঁরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য সাদা মুলো খুবই ভাল। 

* নিয়মিত মুলো খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। 

* মুড়ির সঙ্গে মুলো খেতে পারেন। আবার স্যালাডের সঙ্গে খেতেও পারেন। কিংবা রুটি-পরোটার সঙ্গে মুলো খেতে পারেন। এটি খেলে শরীরে পুষ্টি মিলবে। 

* মুলোয় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ফলে যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাঁদের জন্য খুবই উপকারী। 

কারা মুলো খাবেন না?

বিশেষজ্ঞদের মতে, যাঁরা কঠোর শারীরিক পরিশ্রম করেন না, তাঁদের মুলো খাওয়া ঠিক নয়। এতে পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা বাড়তে পারে। শরীরে ব্যথা বেশি হলেও মুলো খাওয়া উচিত নয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement