Women Health After 40: চল্লিশের পর সপ্তাহে দু'দিন এই সবজি খান মহিলারা, শক্ত হাড়, চনমনে শরীর

Women Health After 40: পুষ্টিবিদ দীপশিখা জৈনের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে ২-৩ দিন এক কাপ করে এডামামে সালাদ, স্যুপ বা হালকা স্টার-ফ্রাই হিসেবে খাওয়া যেতে পারে।

Advertisement
চল্লিশের পর সপ্তাহে দু'দিন এই সবজি খান মহিলারা, শক্ত হাড়, চনমনে শরীর

Women Health After 40: নিউট্রিশন বিশেষজ্ঞদের মতে, এডামামে অর্থাৎ কচি সয়াবিন। ৪০ বছরের ঊর্ধ্বে মহিলাদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী। বিশেষ করে মেনোপজের সময় শরীরে যে হরমোনজনিত পরিবর্তন আসে, তা সামলাতে এডামামে কার্যকর ভূমিকা নিতে পারে।

পুষ্টিবিদ দীপশিখা জৈনের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে ২-৩ দিন এক কাপ করে এডামামে সালাদ, স্যুপ বা হালকা স্টার-ফ্রাই হিসেবে খাওয়া যেতে পারে।

এডামামে উদ্ভিদজাত প্রোটিনে সমৃদ্ধ, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির ক্ষয় রোধে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়কে মজবুত করে, অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।

মেনোপজের সময় অনেক মহিলার ক্ষেত্রেই হাড় দুর্বল হয়ে পড়ে। এই অবস্থায় এডামামে দৈনন্দিন খাদ্যতালিকায় রাখলে উপকার মিলতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এডামামের মধ্যে থাকা আইসোফ্ল্যাভোন শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করে। ফলে হট ফ্ল্যাশ, মুড সুইং বা অস্থিসন্ধির দুর্বলতার মতো সমস্যার তীব্রতা কমতে পারে।

একই সঙ্গে ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটের উপস্থিতি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং লো গ্লাইসেমিক ইনডেক্সের কারণে রক্তে শর্করার হঠাৎ ওঠানামা রোধে সহায়তা করে।

 

POST A COMMENT
Advertisement