Leftover Food Safety Tips In Fridge: ফ্রিজে এই খাবারগুলি ৪৮ ঘণ্টার বেশি রাখলে বিষে পরিণত হয়, সাবধান!Leftover Food Safety Tips In Fridge: অনেকেরই ধারণা ফ্রিজে রাখলে ভাত দীর্ঘদিন ভালো থাকে তবে চিকিৎসকরা বলছেন অন্য কথা। ভাতে ব্যাসিলাস সেরিয়াস নামের এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া খুব দ্রুত বংশবৃদ্ধি করে। তাই রান্না করা ভাত দুদিনের বেশি ফ্রিজে রেখে খেলে তা আর শরীরের জন্য বিন্দুমাত্র নিরাপদ থাকে না। একইভাবে কাঁচা সবজি বা ফল দিয়ে তৈরি স্যালাড দুদিনের বেশি ফ্রিজে রাখা উচিত নয় কারণ এতে ক্ষতিকারক জীবাণু জন্মাতে পারে। বিশেষ করে পাতাওয়ালা সবুজ সবজি দিয়ে তৈরি স্যালাডে জীবাণু বা ছত্রাক জন্মানোর ঝুঁকি অনেক বেশি থাকে যা পেটের রোগের প্রধান কারণ।
এর পাশাপাশি আমাদের অনেকেরই অভ্যাস থাকে সপ্তাহের শুরুতেই বাজার থেকে গাদা গাদা জিনিস এনে কিংবা অনেকটা রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে ঠুসে রেখে দেওয়া। চিকিৎসকদের মতে এভাবে ফ্রিজে অতিরিক্ত পরিমাণে খাবার রাখলে ভেতরের ঠান্ডা হাওয়া সব জায়গায় সমানভাবে পৌঁছাতে পারে না। এর ফলে ফ্রিজের তাপমাত্রা ঠিকঠাক নিয়ন্ত্রিত হয় না এবং ভেতরের খাবারগুলি অত্যন্ত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
আধসেদ্ধ মাছ মাংসের মারাত্মক ঝুঁকি এবং টক দইয়ের ভুল ব্যবহার
সবচেয়ে বেশি বিপদ লুকিয়ে থাকে আধসেদ্ধ বা ঠিকমতো রান্না না হওয়া মাছ ও মাংসের মধ্যে। এই ধরনের আধসেদ্ধ আমিষ খাবার ফ্রিজে দুদিনের বেশি রাখা একদমই উচিত নয়। এর কারণ হলো অল্প সেদ্ধ খাবারে ই কোলাই এবং সালমোনেলার মতো অত্যন্ত বিপজ্জনক জীবাণু খুব সহজে বাসা বাঁধে যা শরীরে প্রবেশ করলে ভয়াবহ ফুড পয়জনিং বা পেটের ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে।
অনেকেই আবার প্রতিদিন সুস্থ থাকতে নিয়ম করে টক দই খান তবে স্বাদের জন্য রোজ টক দইয়ের সঙ্গে চিনি বা নুন মিশিয়ে খাওয়ার অভ্যাস মারাত্মক ক্ষতিকর হতে পারে। চিকিৎসকরা সতর্ক করে জানাচ্ছেন যে নিয়মিত এভাবে দই খেলে ডায়াবেটিস থেকে শুরু করে কিডনি ফেলিওরের মতো জটিল রোগের রাস্তা তৈরি হয়।