H1N1 Cases In India: দেশে বাড়ছে H1N1 সোয়াইন ফ্লু, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? যা জানাচ্ছে ICMR

বিজ্ঞানীদের জানিয়েছেন, বর্তমানে ছড়িয়ে পড়া ভাইরাসগুলি এ/মিসৌরি/১১/২০২৫ (এইচ১এন১) পিডিএম০৯-লাইক ভাইরাস স্ট্রেনের অন্তর্গত। এগুলি ক্লেড ৬বি.১এ.৫এ২এ এবং সাবক্লেড ডি.৩.১.১-এর অংশ। এগুলি নতুন কিছু নয়। বরং ২০২৫ সাল থেকেই এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।

Advertisement
দেশে বাড়ছে H1N1 সোয়াইন ফ্লু, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? যা জানাচ্ছে ICMRH1N1 সোয়াইন ফ্লু এখন কতটা ভয়ঙ্কর?
হাইলাইটস
  • বর্তমানে ছড়িয়ে পড়া ভাইরাসগুলি এ/মিসৌরি/১১/২০২৫ (এইচ১এন১) পিডিএম০৯-লাইক ভাইরাস স্ট্রেনের অন্তর্গত
  • এগুলি ক্লেড ৬বি.১এ.৫এ২এ এবং সাবক্লেড ডি.৩.১.১-এর অংশ
  • ২০২৫ সাল থেকেই এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে

ভারতে ফের অ্যাক্টিভ হয়েছে সোয়াইন ফ্লু। আর বিষয়টা নিয়ে মুখ খুলেছেন ভারতের অভিজ্ঞ সব চিকিৎসা বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, বর্তমানে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) পিজিএম০৯ ভাইরাস ছড়িয়ে পড়ছে। আর ভাল কথা হল, এটা কোনও নতুন স্ট্রেন নয়। তাই এটা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রবীণ বিজ্ঞানীরা।

কোন স্ট্রেনের ভাইরাস?
বিষয়টা সম্পর্কে বিজ্ঞানীদের জানিয়েছেন, বর্তমানে ছড়িয়ে পড়া ভাইরাসগুলি এ/মিসৌরি/১১/২০২৫ (এইচ১এন১) পিডিএম০৯-লাইক ভাইরাস স্ট্রেনের অন্তর্গত। এগুলি ক্লেড ৬বি.১এ.৫এ২এ এবং সাবক্লেড ডি.৩.১.১-এর অংশ। এগুলি নতুন কিছু নয়। বরং ২০২৫ সাল থেকেই এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।

এইচ১এন১ বা সোয়াইন ফ্লুর নতুন কোনও স্ট্রেন শনাক্ত হয়নি
ইতিমধ্যেই আইসিএমআর-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, এইচ১এন১-এর কোনও নতুন স্ট্রেন সামনে আসেনি। আগে যেই স্ট্রেনগুলি অ্যাক্টিভ ছিল, সেগুলিই আবার ছড়িয়ে পড়তে শুরু করেছে। 

তারা আরও জানিয়েছে, বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলি ছড়াচ্ছে, সেগুলিও উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিনের স্ট্রেনগুলির সঙ্গে ভালভাবেই মিলে যাচ্ছে।

তবে বর্তমানে পরিস্থিতির উপর নজরদারির চালানো হচ্ছে। সব দিক দিয়ে তৈরিও থাকছে ভারত। প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে খবর মিলছে।

এইচ১এন১ কতটা ভয়ঙ্কর ভাইরাস? 
ইতিমধ্যেই আইসিএমআর জানিয়েছে, এবারের সংক্রমণ নিয়ে আশঙ্কার কিছু নেই। এইচ১এন১ সহ অধিকাংশ সিজনাল ইনফ্লুয়েঞ্জা সাধারণত নিজে থেকেই সেরে যায়। এর উপসর্গও খুবই সাধারণ ধরনের হয়। এক্ষেত্রে জ্বর, কাশি, মাথা ব্যথা এবং শরীরে ব্যথার মতো লক্ষণ দেখা দিতে পারে। তবে পর্যাপ্ত বিশ্রাম নিলে এবং প্রয়োজনীয় চিকিৎসার করলেই অধিকাংশ মানুষ সুস্থ হয়ে ওঠেন। 

কিন্তু শিশু, বয়স্ক এবং অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতার বাড়তে পারে। তাঁদের শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই এই সব ক্ষেত্রে সাবধান থাকা খুবই জরুরি। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, পরিস্থিতি খারাপ হলে বা গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

Advertisement

এইচ১এন১ নিয়ে দিল্লিতে নজরদারি বাড়ল
দেশের বিভিন্ন জায়গায় সোয়াইন ফ্লুয়ের ঘটনা বাড়ছে। তবে সবথেকে বেশি সংক্রমণের খবর এখনও দিল্লিতেই সামনে এসেছে। এমন পরিস্থিতিতে সরকার জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ জারি করেছে। এক্ষেত্রে ভিড়ে মাস্ক ব্যবহার করা এবং ফ্লু-এর মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে দিল্লিতে ১,৭৭৭-এরও বেশি এইচ১এন১ আক্রান্তের সন্ধান মিলেছে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে ১১৪টি এইচ১এন১ আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। 

পরিস্থিতি মোকাবিলায় ৩৫টি হাসপাতালকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। এছাড়া রোগীর চিকিৎসা, ভেন্টিলেটরি সাপোর্ট এবং মাস্ক ব্যবহারের বিষয়েও সরকার নির্দেশিকা জারি করেছে। 

 

POST A COMMENT
Advertisement