হার্টের শত্রু এই ফলগুলিHeart Damaging Fruit: কথায় বলে, ‘প্রতিদিন একটা আপেল ডাক্তারকে দূরে রাখে’। কিন্তু সেই ফলটি যদি আম, লিচু বা অতিরিক্ত পাকা কলা হয়? তবে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। পুষ্টিবিদদের সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, ফাইবার ও খনিজ সমৃদ্ধ হলেও কিছু নির্দিষ্ট ফলে প্রাকৃতিক চিনির পরিমাণ এতটাই বেশি যে, তা হৃদরোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বিশেষ করে যাঁদের রক্তচাপ বা সুগারের সমস্যা রয়েছে, তাঁদের জন্য রসালো ফলের অতিরিক্ত প্রীতি হার্টের ওপর বাড়তি চাপ তৈরি করছে। প্রকৃতির এই মিষ্টত্বই অজান্তে আপনার হৃৎস্পন্দনের ছন্দ বিগড়ে দিচ্ছে না তো? আজই সাবধান হওয়ার সময় এসেছে। গবেষণায় উঠে এসেছে পাঁচটি বিশেষ ফলের নাম, যা পরিমিত না খেলে বিপদ অনিবার্য।
গ্রীষ্মের তপ্ত দুপুরে তরমুজ আরামদায়ক হলেও, এতে থাকা প্রচুর শর্করা রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়।
আবার অতিরিক্ত পাকা কলায় থাকা দ্রুত হজমযোগ্য চিনি রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।
একই কথা খাটে আঙুর ও লিচুর ক্ষেত্রেও; এগুলোতে ফ্রুক্টোজের মাত্রা এতটাই বেশি যে তা রক্তে শর্করার আকস্মিক উল্লম্ফন ঘটায়।
ফলের রাজা আম তো স্বাদে অতুলনীয়, কিন্তু চিনির আধিক্যে এটিও হৃদরোগীদের জন্য ‘রেড জোন’-এ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এক বাটি আঙুর বা একফালি আমের বদলে আপেল, পেয়ারা বা পেঁপের মতো ফাইবার সমৃদ্ধ ফল হৃদযন্ত্রের জন্য অনেক বেশি নিরাপদ।