Immunity Boosting Foods: শীতেও শরীর থাকবে চাঙ্গা, এই খাবারে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

Health Tips: শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল হওয়া বেশি জরুরি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, প্রচুর পরিশ্রম করতে হয় না। কিছু খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করলে উপকার মিলবে।

Advertisement
শীতেও শরীর থাকবে চাঙ্গা, এই খাবারে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা  প্রতীকী ছবি

শীতকাল প্রায় এসেই গেছে। এই মরসুমে ফ্লু এবং সর্দি-কাশির মতো ভাইরাল সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর কারণ হল আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল হওয়া বেশি জরুরি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, প্রচুর পরিশ্রম করতে হয় না। কিছু খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করলে উপকার মিলবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কী?

রোগ প্রতিরোধ ক্ষমতা কোষ এবং রাসায়নিক যৌগের একটি জটিল নেটওয়ার্ক যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে একসঙ্গে কাজ করে। ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, মানবদেহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে গঠিত। যা, কেবলমাত্র ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে না বরং নতুন ভাইরাসকে চিনতে এবং এর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি ব্যবস্থা প্রস্তুত করে।

হাইড্রেশন সহ সমস্ত ভেষজ, মশলা, প্রোটিন, ভিটামিন এবং খনিজগুলির একটি ভাল সংমিশ্রণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আপনি যদি সব সময় এই খাবার খান, আপনার ডায়েটে খুব বেশি পরিবর্তন দরকার নেই। 

আদা ও রসুন

আদা এবং রসুনের সংমিশ্রণ, শুধুমাত্র রান্নার স্বাদই বাড়ায় না, এটির সুপার অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যর সঙ্গে অন্ত্রের স্বাস্থ্যকেও বাড়িয়ে তোলে। যেহেতু শীতের মরসুম অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে আসে। তাই আদা-রসুনের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এই ঋতুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। 

গোলমরিচ

গোলমরিচ সবচেয়ে উপকারী মশলা। এটিকে কালো সোনাও বলা হয়। কারণ এটি শুধুমাত্র খাবার সুস্বাদু করে না এটি শরীরে তাপও তৈরি করে। গোলমরিচ শরীরের শ্বেত রক্তকণিকা উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে অনেক ধরনের যৌগও রয়েছে।

লেমনগ্রাস

লেমনগ্রাস একটি উদ্ভিদ যা, সাধারণত অ্যারোমা থেরাপিতে ব্যথা এবং ক্র্যাম্প থেকে উপশমের জন্য ব্যবহৃত হয়। এর ভেষজ গুণাগুণ খাদ্যেও ব্যবহার করা যেতে পারে। এটি একটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। যা, ব্যাকটেরিয়া ও ইস্টের বৃদ্ধি রোধ করে, কাশি, গলা ব্যথা, জ্বর কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Advertisement

সাইট্রাস ফল

প্রতিটি ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ এতে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ এবং এনজাইম রয়েছে যা, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় শ্বেত রক্তকণিকা তৈরি করে। এটি অন্ত্রের স্বাস্থ্য বাড়ায় যা হজমশক্তি উন্নত করে। সাইট্রাস ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়।

মাছ ও চিকেন

মাছ এবং চিকেনে প্রোটিন, ভিটামিন বি, জিঙ্ক এবং ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা, শরীরে RBC এবং WBC-এর উৎপাদন বাড়ায়। সেই সঙ্গে শরীরকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।


 

POST A COMMENT
Advertisement