Iron Deficiency Foods: শরীরে রক্তের অভাব? অ্যানিমিয়া এড়াতে এই ৬ সুপারফুড কামাল করবে

হিমোগ্লোবিনে আয়রনের পরিমাণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে, পুষ্টি এবং অক্সিজেন পুরো শরীরে পৌঁছায়। রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতির লক্ষণ খুবই সাধারণ।

Advertisement
শরীরে রক্তের অভাব? অ্যানিমিয়া এড়াতে এই ৬ সুপারফুড কামাল করবে প্রতীকী ছবি

আপনি যদি রক্তস্বল্পতায় ভোগেন, এর অর্থ আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম হলে এটি ঘটে। এটি মূলত রক্তশূন্যতার কারণ। হিমোগ্লোবিনে আয়রনের পরিমাণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে, পুষ্টি এবং অক্সিজেন পুরো শরীরে পৌঁছায়।

রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতির লক্ষণ খুবই সাধারণ। বিষণ্ণতা, শরীরে কাঁপুনি, মাথা ঘোরা, দুর্বলতা বা স্মৃতিশক্তি দুর্বল হওয়াও এর লক্ষণ। আপনিও যদি এরকম কিছু অনুভব করেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং রক্ত পরীক্ষা করান। রক্তশূন্যতার প্রধান কারণ ভিটামিন বি১২ বা ফলিক এসিড এবং আয়রনের অভাব। ডায়েটে এই ৬ সুপার ফুড অন্তর্ভুক্ত করে, রক্তের ঘাটতি মেটাতে পারেন।

ডিম

এটি অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ এবং এটি রক্তশূন্যতার কারণে শরীরে যে ভিটামিনের ক্ষয় হয় তা পূরণ করতে সাহায্য করে। একটি ডিমে প্রায় ১ মিলিগ্রাম আয়রন থাকে।

ডালিম

পটাশিয়াম এবং ফাইবারের পাশাপাশি ডালিমে আয়রন, ভিটামিন এ, সি এবং ই পাওয়া যায়। ডালিম শরীরে রক্তের পরিমাণ বাড়ায় এবং রক্তাল্পতার উপসর্গ যেমন- মাথাব্যথা, দুঃখ, অলসতা এবং ক্লান্তির সঙ্গে লড়াই করে।

সবুজ শাক

সবুজ শাকসবজি হল আয়রন এবং ভিটামিন সি-এর অন্যতম সেরা উৎস। পালং শাকে ভিটামিন এ, বি৯ এবং ই, ক্যালসিয়াম, ফাইবার এবং বিটা-ক্যারোটিন রয়েছে। এগুলো সব শরীর থেকে রক্তশূন্যতা দূর করে।

বিট

বিটের রসে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন তাজা বিটের রস খেলে শরীরে আয়রনের ঘাটতি রোধ করা যায়। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে পান করলে ভাল হয়।

সয়াবিন

এক মুঠো সয়াবিন সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে তাজা খেয়ে নিন। সয়াবিনে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি পেট ভরাতেও সাহায্য করে। সয়াবিনে বেশি প্রোটিন এবং কম চর্বি পাওয়া যায় এবং এটি রক্তাল্পতার লক্ষণগুলির সঙ্গে লড়াই করে।

Advertisement

বাঁধাকপি পাতা

আয়রনের অভাবজনিত মানুষদের জন্য একটি সুপারফুড। বাঁধাকপি পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন পাওয়া যায়। স্যালাডে বা এর রস বানিয়েও খেতে পারেন।

 

POST A COMMENT
Advertisement