Fact Check: বৃষ্টিতে ভেজার পর স্নান করা ঠিক? ঠান্ডা লাগে না? নামী ডাক্তার জানালেন

বৃষ্টিতে ভিজে গিয়েছেন? ঠান্ডা লাগার ভয়ে কি স্নান করে নেবেন? তাহলে জেনে নিন ডাক্তারের টিপস।

Advertisement
বৃষ্টিতে ভেজার পর স্নান করা ঠিক? ঠান্ডা লাগে না? নামী ডাক্তার জানালেনবৃষ্টিতে ভেজার পর স্নান করবেন?
হাইলাইটস
  • বৃষ্টিতে ভিজে গিয়েছেন?
  • ঠান্ডা লাগার ভয়ে কি স্নান করে নেবেন?
  • তাহলে জেনে নিন ডাক্তারের টিপস

বৃষ্টিতে ভিজছে বাংলা। রোজই নিয়ম করে বর্ষণ চলছে। তাতে ভিজতেও হচ্ছে অনেককে। আর বৃষ্টিতে ভেজার পরই বাড়ির বড়রা বলতে শুরু করছেন, স্নান করে নিতে হবে। তাতে নাকি ভিজে ঠান্ডা লাগার আশঙ্কা কমে যাবে। যদিও বিষয়টা কি সত্যিই তাই? বৃষ্টিতে ভিজলে কি স্নান করা জরুরি? আর সেই উত্তরটাই দিলেন বিশিষ্ট মেডিসিনের বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল

বৃষ্টিতে ভিজলে কি স্নান করা জরুরি? 
ডা: পাল বলেন, 'বৃষ্টিতে ভেজার পর স্নান করে নেওয়াটা সত্যিই ভাল। তবে তার জন্য যে ঠান্ডা লাগবে না, এমনটা একবারেই নয়। ঠান্ডা লাগা বা না লাগার সঙ্গে ভেজার পর স্নান করে নেওয়ার কোনও যোগ নেই বললেই চলে। এটা একটা ভুল ধারণা।'

তাহলে কেন স্নান করতে বলছেন? এই প্রশ্নের উত্তরে ডা: পাল জানান, আমাদের শহরের বাতাসে এখন প্রচুর দূষণ। তাই বৃষ্টির জল যখন নীচ নেমে আসে, সঙ্গে নিয়ে আসে একাধিক ক্ষতিকর রাসায়নিক এবং অ্যাসিড। সেগুলি ত্বকের জন্য একদমই ভাল নয়। এগুলি ত্বকের ক্ষতি করে দিতে পারে। এর জন্য হতে পারে ব়্যাশ বা অ্যালার্জি। তাই বৃষ্টিতে ভেজার পরই স্নান করে নেওয়ার পরামর্শ দিলেন তিনি। 

বৃষ্টির জলে স্নান করলে ঘামাচি মরে যাবে? 
এই প্রশ্নেরও উত্তর দিলেন ডা: পাল। তিনি বলেন, 'দেখুন ঘামাচি বা হিট ব়্যাশ কমার সঙ্গে বৃষ্টির জলে ভেজার কোনও সম্পর্ক নেই। আসলে শরীর ঠান্ডা হলে এই ধরনের ব়্যাশ কমে যায়। তাই বৃষ্টির জলে স্নান করার পরও ঘামাচি কমতে দেখা যায়। কিন্তু সেটা বৃষ্টির জলের জন্য হচ্ছে না। বরং এটা হওয়ার কারণ শরীর ঠান্ডা হওয়া। সেক্ষেত্রে কেউ যদি এমনি জলেও বেশ কিছুক্ষণ ধরে স্নান করেন, তাহলেও কমে যাবে ঘামাচি।'

বৃষ্টিতে ভিজলে বিপদ
অনেকেই অফিসে যাওয়ার পথে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে ভিজে জামাকাপড় পরে থাকা উচিত নয়। তাতে শরীরের ক্ষতি হতে পারে। লেগে যেতে পারে ঠান্ডা। তার বদলে অফিসে একটা জামা এবং প্যান্ট রেখে দিন। ভিজে গেলে সেটা পরেই কাজ চালান। ব্যাস, তাহলেই সর্দি, কাশি থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। 

Advertisement

বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।   

 

POST A COMMENT
Advertisement