Less Oily Fries Easy Tips: ভাজাভুজি পছন্দ? এভাবে বানালে তেল টানবে না, হবে ঝরঝরে

Less Oily Fries Easy Tips: আধুনিক স্বাস্থ্য সচেতনতার যুগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত তেলের ব্যবহার। হার্টের অসুখ থেকে মেদবৃদ্ধি। ‘ডিপ ফ্রাই’ মানেই যেন একরাশ দুশ্চিন্তা। তবে ভয় নেই, রান্নার কৌশলে সামান্য বদল আনলেই আপনার প্রিয় ভাজাপুজি আর তেলতেলে থাকবে না।

Advertisement
ভাজাভুজি পছন্দ? এভাবে বানালে তেল টানবে না, হবে ঝরঝরেfry with less oil: এভাবে ভাজলে তেল টানবে না

Less Oily Fries Easy Tips: ছাঁকা তেলেও হবে না স্বাস্থ্যের বারোটা! ডুবো তেলে ভাজার সময় তেল শুষবে না এক ফোঁটাও, জানুন আসল কারিকুরি। বাঙালির হেঁশেলে রসনা বিলাস আর ছাঁকা তেলে ভাজা, এই দুইয়ের বিচ্ছেদ প্রায় অসম্ভব। সে বেগুনি হোক কিংবা কড়কড়ে লুচি, কড়াইয়ের ফুটন্ত তেলে ডুব না দিলে যেন তৃপ্তি আসে না।

কিন্তু আধুনিক স্বাস্থ্য সচেতনতার যুগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত তেলের ব্যবহার। হার্টের অসুখ থেকে মেদবৃদ্ধি। ‘ডিপ ফ্রাই’ মানেই যেন একরাশ দুশ্চিন্তা। তবে ভয় নেই, রান্নার কৌশলে সামান্য বদল আনলেই আপনার প্রিয় ভাজাপুজি আর তেলতেলে থাকবে না। তেল শোষণের মাত্রা কমিয়ে রসনাতৃপ্তির হদিশ দিচ্ছে আধুনিক রন্ধন বিশেষজ্ঞরা।

ভাজার আগের ট্রিক
যেকোনো খাবার ভাজার আগে ফ্রিজ থেকে বের করে সরাসরি কড়াইতে দেবেন না। ঠান্ডা খাবার তেলে দিলে কড়াইয়ের তাপমাত্রা হঠাৎ কমে যায়, যার ফলে খাবার বেশি তেল শুষে নেয়। ভাজার অন্তত ৩০ মিনিট আগে খাবার সাধারণ তাপমাত্রায় নিয়ে আসুন। এছাড়া সবজি বা মাছ-মাংস ভাজার আগে ভালো করে মুছে জল শুকিয়ে নেওয়া জরুরি।

ব্যাটারের কেরামতি
বেসন বা ময়দার গোলার ঘনত্ব এখানে আসল চাবিকাঠি। গোলা খুব বেশি পাতলা হলে তা স্পঞ্জের মতো তেল টেনে নেয়। গোলার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো মিশিয়ে নিলে খাবারের উপরের স্তর দ্রুত শক্ত হয়ে যায়, যা তেলকে ভিতরে ঢুকতে বাধা দেয়। এছাড়া তেলে সামান্য নুন দিয়ে নিলে অনেক সময় শোষণ কম হয়।

আঁচের নিয়ন্ত্রণ
ভাজার সময় আগুনের আঁচ যেন সবসময় মাঝারি থেকে উঁচুর দিকে থাকে। কম আঁচে অনেকক্ষণ ধরে ভাজলে খাবার অতিরিক্ত তেল টেনে জ্যাবজ্যাবে হয়ে যায়। তেল ধোঁয়া ওঠা গরম হলে তবেই ভাজতে শুরু করুন। তবে খেয়াল রাখবেন, তেল যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যু পেপারের ওপর খাবারটি কিছুক্ষণ রাখুন যাতে বাড়তি তেলটুকু শুষে নেয়। এই সহজ টোটকা মেনে চললে স্বাদের সঙ্গে আপস না করেই সুস্থ থাকবে আপনার শরীর।

Advertisement

 



 

POST A COMMENT
Advertisement