Eye Drops For Conjunctivitis: কনজাংটিভাইটিস? ভয়েই ইচ্ছেমতো আই ড্রপ ব্যবহার বাড়ছে, ডাক্তার কী বলছেন?

Eye Drops For Conjunctivitis: বর্ষার প্রভাব যত বাড়ছে, দেশের বেশ কিছু রাজ্যে কনজেক্টিভাইটিসের সমস্যাও তত বাড়ছে। চোখের সমস্যা হলে চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে না গিয়ে জ্বর-সর্দি-কাশির মতোই স্থানীয় ওষুধের দোকান থেকে আই ড্রপ কিনে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রাথমিক চেষ্টা চালান অনেকেই। এই প্রবণতা কতটা বিপজ্জনক জানেন?

Advertisement
কনজাংটিভাইটিস? ভয়েই ইচ্ছেমতো আই ড্রপ ব্যবহার বাড়ছে, ডাক্তার কী বলছেন?কনজাংটিভাইটিস? ভয়েই বাড়ছে ইচ্ছে মতো আই ড্রপ ব্যবহার!
হাইলাইটস
  • বর্ষার প্রভাব যত বাড়ছে, দেশের বেশ কিছু রাজ্যে কনজেক্টিভাইটিসের সমস্যাও তত বাড়ছে।
  • চোখের সমস্যা হলে চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে না গিয়ে জ্বর-সর্দি-কাশির মতোই স্থানীয় ওষুধের দোকান থেকে আই ড্রপ কিনে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রাথমিক চেষ্টা চালান অনেকেই।

Eye Drops For Conjunctivitis: গত এক মাসে কয়েকশো মানুষ চোখে সংক্রমণ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে পৌঁছেছেন। বিশেষ করে শহরের অতিরিক্ত আর্দ্রতার কারণে অনেকেরই চোখের সমস্যা বাড়ছে৷ বর্ষার প্রভাব যত বাড়ছে, দিল্লি, গুজরাত আর পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কিছু রাজ্যে কনজেক্টিভাইটিসের সমস্যাও তত বাড়ছে।

আকাশ হেলথকেয়ারের একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রশান্ত চৌধুরী জানিয়েছেন যে, অন্যান্য বছরের তুলনায় এই বছর বর্ষায় চোখের সংক্রমণের ঘটনা প্রায় তিনগুণ বেশি। এই সংক্রমণ দুই চোখকেই প্রভাবিত করছে এবং এর গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখ ফুলে ওঠা, চোখ খুলতে না পারা, তোখ থেকে ক্রমাগত জল পড়া, চোখে ব্যথা এবং খুব লাল হয়ে যাওয়ার মতো সমস্যাগুলি।

কিন্তু এ সবের চেয়ে বড় সমস্যা হল, চোখের সমস্যা হলে চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না গিয়ে জ্বর-সর্দি-কাশির মতোই স্থানীয় ওষুধের দোকান থেকে আই ড্রপ কিনে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার প্রাথমিক চেষ্টা চালাচ্ছেন অনেকেই। এই প্রবণতা বিপজ্জনক হতে পারে!

Dr. Abhinav Sen, Ophthalmologist

এই বছর চোখের সংক্রমণের ঘটনা অনেক বেশি  
এই প্রসঙ্গে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ অভিনব সেন বলেন, “বর্ষা এলেই চোখে নানা ভাইরাস এবং ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণ স্বাভাবিক ঘটনা। তবে এই বছর কনজেক্টিভাইটিসের সমস্যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে এ বছর ভাইরাল কনজেক্টিভাইটিসের সমস্যাই বেশি সামনে আসছে। কনজেক্টিভাইটিসের সমস্যায় অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধগুলির সঙ্গে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ ব্যবহার করা হয় না, এর সঙ্গে কিছু ক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হয়।”

চোখের সমস্যায় ইচ্ছে মতো আই ড্রপের ব্যবহারে ঝুঁকি কতটা?
ডাঃ সেন বলেন, “বর্ষায় চোখের সমস্যা হলে অধিকাংশ রোগীই স্থানীয় ওষুদের দোকান থেকে আই ড্রপ কিনে সেরে ওঠার প্রবণতা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে! সঠিক চিকিৎসার অভাবে কনজেক্টিভাইটিস বা চোখের অন্যান্য ভাইরাস বা ব্যাক্টিরিয়া ঘটিত সংক্রমণ সারতে অনেক সময় লেগে যেতে পারে। ক্ষতি হতে পারে কর্নিয়ার। তাই চোখের যে কোনও সমস্যায় এই ধরনের ঝুঁকি না নিয়ে চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা করাই উচিত।”

Advertisement

POST A COMMENT
Advertisement