Moong Dal Chaat Recipe: ওজন কমাতে ডায়েটে রাখুন প্রোটিন সমৃদ্ধ মুগ ডালের চাট, স্বাদ ও স্বাস্থ্য দুইই বজায় থাকবে

Moong Dal Chaat Recipe: বিকেলের জলখাবারে অনায়াসেই জায়গা করে নিতে পারে প্রোটিন সমৃদ্ধ মুগ ডালের চাট। মুগ ডাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।

Advertisement
ওজন কমাতে ডায়েটে রাখুন প্রোটিন সমৃদ্ধ মুগ ডালের চাট, স্বাদ ও স্বাস্থ্য দুইই বজায় থাকবেMoong Dal Chaat Recipe: ওজন কমাতে ডায়েটে রাখুন প্রোটিন সমৃদ্ধ মুগ ডালের চাট, স্বাদ ও স্বাস্থ্য দুইই বজায় থাকবে

Moong Dal Chaat Recipe: ওজন কমানোর লড়াইয়ে ডায়েট থেকে মুখরোচক খাবার বাদ দিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তবে পুষ্টিবিদদের মতে জিভের স্বাদ বজায় রেখেও মেদ ঝরানো পুরোপুরি সম্ভব। এর জন্য বিকেলের জলখাবারে অনায়াসেই জায়গা করে নিতে পারে প্রোটিন সমৃদ্ধ মুগ ডালের চাট। মুগ ডাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।

ফলে বারবার অসময়ে খাওয়ার প্রবণতা কমে এবং দ্রুত ওজন নিয়ন্ত্রণে আসে। এই চাট তৈরি করা যেমন সহজ তেমনই এটি শরীরের মেদ ঝরানোর পাশাপাশি হজমশক্তি বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। ফিটনেস প্রেমীদের ডায়েট চার্টে এই সুস্বাদু ও পুষ্টিকর চাট রাখা তাই অত্যন্ত জরুরি।

জিভে জল আনা এই হেলদি মুগ ডাল চাট বানানোর পদ্ধতিও বেশ চটজলদি। প্রথমে মুগ ডাল ভালো করে ধুয়ে কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। চাইলে ডালটিকে সামান্য ভাপিয়ে বা সেদ্ধ করে নেওয়া যেতে পারে অথবা অঙ্কুরিত বা স্প্রাউট করেও নেওয়া যায়। এবার একটি পাত্রে সেই মুগ ডাল নিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

স্বাদ বাড়াতে এর ওপর ছড়িয়ে দিতে হবে সামান্য চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো এবং বিট নুন। সবশেষে ওপর থেকে একটু টাটকা লেবুর রস চিপে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে পুষ্টিগুণে ভরপুর চাট। তেল ছাড়া তৈরি এই সুস্বাদু খাবারটি একদিকে যেমন শরীরে এনার্জি জোগাবে তেমনই মেদহীন চাবুক ফিগার পাওয়ার প্রক্রিয়াকে করবে অনেক সহজ।

 

POST A COMMENT
Advertisement