Holi Rash Treatment: দোল খেলে ব়্যাশ, চুলকানি হলে কী করবেন? নামী ডাক্তারের টিপস

আজ দোল। রঙের উৎসব। ছোট থেকে বড়, সবাই আজ আবির এবং রঙে মাতবেন। মুশকিল হল, আজ রঙের উৎসবেও অনেকের হতে পারে অ্যালার্জি। কারণ, আমাদের পরিচিত অধিকাংশ রং এবং আবিরে থাকে রাসায়নিক। আর এগুলি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলি ত্বক থেকে চুলের ক্ষতি করে। এমনকী নাকে ঢুকলে অ্যালার্জির জন্য হতে পারে কাশি, সর্দি। তাই সাবধান হন।

Advertisement
দোল খেলে ব়্যাশ, চুলকানি হলে কী করবেন? নামী ডাক্তারের টিপসদোলে অ্যালার্জির চিকিৎসা
হাইলাইটস
  • আজ রঙের উৎসবেও অনেকের হতে পারে অ্যালার্জি
  • আমাদের পরিচিত অধিকাংশ রং এবং আবিরে থাকে রাসায়নিক
  • এগুলি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর

(লিখছেন বিশিষ্ট মেডিসিনের চিকিৎসক ডা: রুদ্রজিৎ পাল)

আজ দোল। রঙের উৎসব। ছোট থেকে বড়, সবাই আজ আবির এবং রঙে মাতবেন। মুশকিল হল, আজ রঙের উৎসবেও অনেকের হতে পারে অ্যালার্জি। কারণ, আমাদের পরিচিত অধিকাংশ রং এবং আবিরে থাকে রাসায়নিক। আর এগুলি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলি ত্বক থেকে চুলের ক্ষতি করে। এমনকী নাকে ঢুকলে অ্যালার্জির জন্য হতে পারে কাশি, সর্দি। তাই সাবধান হন।

রঙে কী থাকে? 
অনেক সময় উৎসবের রং তৈরিতে একাধিক রাসায়নিক ব্যবহার করা হয়। এই যেমন লাল রঙে থাকতে পারে সীসা এবং পারদ। যার জন্য ত্বকে জ্বালা, চুলকানি ও অ্যালার্জি হতে পারে। তাই এই বিষয়টা মাথায় রাখুন।

এছাড়া সবুজ রঙে থাকতে পারে কপার সালফেট ও টেক্সটাইল ডাই। এটি চোখে ও ত্বকে ইরিটেশনের কারণ হতে পারে।

হলুদ রঙে লেড ক্রোমেট থাকতে পারে। এর ফলে সূর্যের আলোয় ত্বকের সেনসিটিভিটি বাড়তে পারে। তাই রং কিনতে হবে একটু সাবধানে। 

একটু দামি রং কিনুন
তাই রং কেনার সময় সতর্ক হন। চেষ্টা করুন একটু দামি রং কেনার। নইলে যে বিপদ বাড়বেই।

আর একটা কথা, হার্বাল রং মানেই ভাল নয়। তাতেও ভেজাল মেশান থাকতে পারে। তাই রং কিনুন একটু সাবধানে। 

ত্বকের যত্ন নিন
সবার আগে ত্বকের যত্ন নিতে হবে। এক্ষেত্রে রং খেলার আগে অবশ্যই ভাল করে তেল মেখে নিন। তেল মাখতে না চাইলে ময়েশ্চারাইজার মেখে নিন। তাহলে ত্বকে রং বা আবিরের সংস্পর্শের আশঙ্কা কমবে। এছাড়া সানস্ক্রিন মাখবেন মুখে। তাহলে রোদে মুখ পুড়ে যাওয়ার আশঙ্কা কমবে। 

চোখ সামলে
এই সময় অবশ্যই চোখ সামলে নিতে হবে। সানগ্লাস পরেই বাইরে বেরন। তাহলে চোখে রং, আবির ঢোকার আশঙ্কা কমবে। তবে একান্তই রং ঢুকলে জল দিয়ে হালকা করে ধুয়ে নিন। তাতেই কাজ হবে। 

অ্যালার্জি হলে কী করবেন? 
ত্বক লাল হয়ে গেলে, চুলকানি, ব়্যাশ শুরু হলে বা সর্দি-কাশি হলে একটা অ্যালার্জির ট্যাবলেট খেতে পারেন। আর যেই জায়গায় সমস্যাটা হচ্ছে, সেই জায়গাটা ভাল করে ধুয়ে নিন। এর থেকে বেশি কিছু করার দরকার নেই। কোনও ক্রিম মাখবেন না।

Advertisement

তবে যদি সমস্যা বাড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। 
বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

POST A COMMENT
Advertisement