যাঁরা মেসবাড়িতে বা ভাড়ায় একা একা থাকেন, তাঁদেরও ফ্রিজ কেনাটা লস। Food Storage Without Fridge: বর্তমানে প্রায় সব বাড়িতেই ফ্রিজ। তবে পশ্চিমবঙ্গের বহু নিম্ন আয়ের পরিবারেই ফ্রিজ কেনা সম্ভব হয়নি। তাছাড়া যাঁরা মেসবাড়িতে বা ভাড়ায় একা একা থাকেন, তাঁদেরও ফ্রিজ কেনাটা লস। কিন্তু গরমের দিনে রান্না করা খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে প্রতিদিন রান্না করা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, যা সময় ও খরচ; দু'দিক থেকেই সমস্যা তৈরি করে।
তবে কয়েকটি সহজ পদ্ধতি মেনে চললে ফ্রিজ ছাড়াও রান্না করা খাবার ২-৩ দিন পর্যন্ত ভাল রাখা সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
স্টিলের পাত্র ব্যবহার করা সবচেয়ে নিরাপদ
প্লাস্টিকের পাত্রের তুলনায় স্টিলের পাত্রে খাবার বেশি সময় ভাল থাকে। স্টিল তাপমাত্রা দ্রুত পরিবর্তন করে না এবং খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা কমায়।
বিশেষ করে ভাত, ডাল বা তরকারি স্টিলের ঢাকনাযুক্ত পাত্রে রাখলে তা বেশি সময় নিরাপদ থাকে।
সম্পূর্ণ ঠান্ডা না হলে ঢাকনা দেবেন না
গরম খাবার সরাসরি ঢেকে রাখলে ভিতরে জলীয় বাষ্প তৈরি হয়। এর ফলে খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
তাই খাবার সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই ঢাকনা দেওয়া উচিত। এতে খাবার দীর্ঘ সময় ভালো থাকবে।
শুকনো জায়গায় খাবার রাখা জরুরি
খাবার সব সময় শুকনো ও ঠান্ডা জায়গায় রাখা উচিত। সরাসরি রোদ বা গরম জায়গায় রাখলে খাবার দ্রুত খারাপ হয়ে যায়।
বিশেষ করে রান্নাঘরের এমন জায়গা বেছে নেওয়া উচিত, যেখানে বাতাস চলাচল ভালো হয়।
দিনে একবার গরম করলে খাবার বেশি দিন ভাল থাকে
বিশেষজ্ঞদের মতে, রান্না করা তরকারি দিনে একবার গরম করলে তা দীর্ঘ সময় ভালো থাকে। এতে জীবাণু নষ্ট হয়ে যায় এবং খাবার নিরাপদ থাকে।
তবে বারবার গরম করা উচিত নয়, এতে খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে।
ভাত রাখার প্রাচীন পদ্ধতি
ভাত দ্রুত নষ্ট হয়। তাই ভাত ঠান্ডা হওয়ার পর ঢাকনা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে সকালে একবার গরম করলে তা রাতে পর্যন্ত ভালো থাকে।
গ্রামের বহু পরিবার এখনও এই পদ্ধতি ব্যবহার করেন।
বর্তমান বাজারে ফ্রিজের দাম ১৫,০০০ টাকা বা তারও বেশি। নিম্ন আয়ের পরিবারের পক্ষে এই খরচ করা সব সময় সম্ভব নয়। তাছাড়া একা থাকেন যাঁরা, তাঁদেরও একটি বড় ফ্রিজ কেনার মানে হয় না।