Biopsy Cancer Myth Facts: বায়োপসি করলে কি ক্যান্সার ছড়িয়ে যায়? উত্তরে নামী অঙ্কোলজিস্ট

ক্যান্সারের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক ঠিক এবং ভুল ধারণা। আর এমনই একটা ধারণা হল, বায়োপসি করলে নাকি ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। আর আজ এই প্রশ্নটারই উত্তর দিলেন বেঙ্গল অঙ্কোলজি সেন্টারের ডিরেক্টর এবং বিশিষ্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডা: গৌতম মুখোপাধ্যায়।

Advertisement
বায়োপসি করলে কি ক্যান্সার ছড়িয়ে যায়? উত্তরে নামী অঙ্কোলজিস্টবায়োপসি করলে ক্যানসার ছড়ায়?
হাইলাইটস
  • ক্যান্সারের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক ঠিক এবং ভুল ধারণা
  • বায়োপসি করলে নাকি ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে
  • বেঙ্গল অঙ্কোলজি সেন্টারের ডিরেক্টর এবং বিশিষ্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডা: গৌতম মুখোপাধ্যায়।

(লিখছেন বেঙ্গল অঙ্কোলজি সেন্টারের ডিরেক্টর এবং বিশিষ্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডা: গৌতম মুখোপাধ্যায়)

ক্যান্সারের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক ঠিক এবং ভুল ধারণা। আর এমনই একটা ধারণা হল, বায়োপসি করলে নাকি ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। আর আজ এই প্রশ্নটারই উত্তর দেব। 

সোজাসুজি বললে, বায়োপসি হল একটি পরীক্ষা। এই পরীক্ষায় শরীরের নির্দিষ্ট জায়গা থেকে টিস্যু নিয়ে দেখা হয় কী অসুখ হয়েছে। এতে কোনও অসুখ ছড়ায় না। এই পরীক্ষার মাধ্যমে রোগটা ধরা পড়ে যায়। দ্রুত চিকিৎসা সম্ভব হয়। 

এই প্রসঙ্গে বলে রাখি, ক্যান্সার নিশ্চিত করার একমাত্র টেস্ট হল বায়োপসি। পেট সিটি, সিটি স্ক্যান বা যেই পরীক্ষাই আগে হোক না কেন, ক্যান্সার নিশ্চিত করতে বায়োপসি করতেই হবে। এটাই হল নিয়ম। এই টেস্ট ছাড়া নিশ্চিতভাবে ক্যান্সার বলা যায় না।

বায়োপসি দিয়েছেন মানেই কি ক্যান্সার? 
এই প্রশ্নটাও অনেকে করে থাকেন। তাঁরা ভাবেন, এই টেস্ট দিয়েছেন মানেই ক্যান্সার নিশ্চিত। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। বায়োপসি থেকে কিছু ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়ে। আবার কিছু ক্ষেত্রে টিবি ধরা পড়ে পারে। আবার কিছু ক্ষেত্রে ইনফেকশনও ধরা পড়ে। 

কখন বায়োপসি দেওয়া হয়? 
সাধারণ কোনও টিউমার দেখা দিলে বা কোনও পেইনলেস লাম্প (শরীরের উপর ফুলে ওঠা কোনও জায়গা) দেখা দিলে, তখন চিকিৎসক মনে করলে বায়োপসি দিতে পারেন। এছাড়া চিকিৎসক ক্যান্সার সন্দেহ করলেও বায়োপসি দিতে পারেন।

এই টেস্টের মাধ্যমেই ধরা পড়ে কী রোগটা হয়েছে। সেই মতো করা যায় চিকিৎসা। 

মাথায় রাখতে হবে, একাধিক ধরনের বায়োপসি রয়েছে। প্রয়োজন অনুযায়ী সেই সব বায়োপসি চিকিৎসক দিয়ে থাকেন। আর ডাক্তার যদি বায়োপসি লিখে থাকেন, তাহলে করিয়ে নিন। তাতে দ্রুত চিকিৎসা শুরু করা যাবে। 

বায়োপসির মাধ্যমেই চিকিৎসার রূপরেখা ঠিক করা যায়
এমন অনেক বায়োপসি রয়েছে, যেগুলি চিকিৎসার রূপরেখা দেখাতে পারে। এই সব বায়োপসিতে ক্যান্সারের পর্যায় থেকে শুরু করে কী ধরনের টিউমার হচ্ছে, সেটা জানাতে থাকে। সেই মতো চিকিৎসা প্ল্যান করা যায়। 

Advertisement

কতদিনে পাওয়া যায় রিপোর্ট
মাথায় রাখতে হবে, নিডল বায়োপসি বা এফএনএসি-এর ক্ষেত্রে ২ থেকে ৩ দিনের মধ্যেই রিপোর্ট দিয়ে দেওয়া যায়। এছাড়া টিস্যু নিয়ে বায়োপসি বা শরীরের একটা অংশ নিয়ে বায়োপসি হলে ৫ থেকে ৭ দিনের মধ্যেই রিপোর্ট মেলে। 

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

 

POST A COMMENT
Advertisement