শরীরকে ঠান্ডা রাখার খাবারখুব গরম পড়েছে। এমন পরিস্থিতিতে শরীর খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তার ফলে বাড়ছে ডিহাইড্রেশনের সমস্যা। এমনকী পেট খারাপ হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
তাই এই সময় শরীরকে ঠান্ডা রাখতে হবে। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। যদিও ভাল খবর হল, আমাদের হাতের কাছে মজুত কিছু খাবারই স্বাস্থ্যের হাল ফেরাতে পারে। গরমে শরীরকে রাখতে পারে ভাল। তাই ঝটপট এমনই ৫ খাবার সম্পর্কে জেনে নিন।
শসা খান
এই সময় অবশ্যই খান শসা। এটি অত্যন্ত উপকারী একটি ফল। এই ফল খেলে দেহে জলের অভাব মিটে যাবে। পাশাপাশি এতে মজুত ফাইবারও পেটের হালও ফেরাবে। যার ফলে শরীর থাকবে সুস্থ। তাই যেভাবেই হোক শসা খাওয়া শুরু করে দিন। প্রতিদিন একটা করে শসা খেলেও স্বাস্থ্যের হাল ফিরে যাবে।
তরমুজ থাকুক ডায়েটে
গরমের আরও একটি সেরা ফল হল তরমুজ। এতে রয়েছে জলের ভাণ্ডার। তাই এটা খেলে ডিহাইড্রেশনের ফাঁদ এড়িয়ে চলা যাবে। এছাড়া এই ফলে রয়েছে ফাইবার। এই উপাদানও শরীরের জন্য ভীষণ উপকারী। এছাড়া তরমুজ একাধিক জরুরি ভিটামিন ও খনিজের ভাণ্ডার। তাই নিয়মিত তরমুজ খাওয়া চালু করে দিন।
টক দইও সেরা
এই সময় অবশ্যই টক দই খান। এটা অত্যন্ত উপকারী। এই দল খেলে পেটের হাল ফিরবে। অন্ত্র সুস্থ থাকবে। পাশাপাশি পেট খারাপের সমস্যা থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। তাই রোজের ডায়েটে অবশ্যই টক দই রাখুন। এই দইয়ের ঘোল বানিয়েও খেতে পারেন। সেটাও ভীষণই উপকারী।
লেবুর শরবত
এক গ্লাস জলে একটা গোটা পাতি লেবুর রস মিশিয়ে নিনে। এতে দিতে পারেন সামান্য নুন ও চিনি। তাহলেই শরীর হয়ে যাবে চাঙ্গা। গরম থেকে নিমেষে মুক্তি মিলবে।
তবে কারও যদি প্রেশার বা হাই সুগার থাকে, তাহলে নুন বা চিনি মেশানো লেবু জল খাওয়া যাবে না। আপনারা শুধু লেবু জল খান। তাতেই সুস্থ থাকতে পারবেন।
পুদিনার জল খাওয়া শুরু করুন
চাইলে খাওয়া শুরু করে দিতে পারেন পুদিনা পাতার জল। কারণ, পুদিনা পাতার একটা কুলিং এফেক্ট রয়েছে। তাই এটা খেলে শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায়।
এর পাশাপাশি এড়িয়ে চলুন জাঙ্কফুড। এমনকী খাওয়া যাবে না ফ্যাট সমৃদ্ধ খাবার। তাতেই সুস্থ থাকতে পারবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।