India Coronavirus Deaths: দেশে করোনায় মৃত ২, ফের ছড়াচ্ছে সংক্রমণ, ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি?

দেশের একাধিক রাজ্যে ছড়িয়েছে করোনা। ইতিমধ্যেই মৃত ২। এখন পরিস্থিতি কী? জেনে নিন।

Advertisement
দেশে করোনায় মৃত ২, ফের ছড়াচ্ছে সংক্রমণ, ঠিক কতটা ভয়াবহ পরিস্থিতি?করোনায় মৃত ২
হাইলাইটস
  • দেশের একাধিক রাজ্যে ছড়িয়েছে করোনা
  • ইতিমধ্যেই মৃত ২
  • এখন পরিস্থিতি কী? জেনে নিন

দেশে নতুন করে বিপদ বাড়াচ্ছে করোনা ভাইরাস। নয়া সংক্রমণের ঘটনা সামনে আসছে অন্ধ্রপ্রদেশ এবং মুম্বই থেকে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই আক্রান্ত হচ্ছেন। আর তাতেই ফের ভয়ের আবহাওয়া তৈরি হচ্ছে। 

গত কয়েক সপ্তাহে অন্ধ্রপ্রদেশ থেকে কোভিড ১৯-এ দুই আক্রান্তের মৃত্যুর খবর মেলে। বর্তমানে ওই রাজ্যে ৮টি কেস অ্যাক্টিভ রয়েছে। ওদিকে আবার মুম্বইতেও একটি সংক্রমণের ঘটনা সামনে এসেছে। 

ইতিমধ্যেই কোভিডে মৃত একজনের পরিচয় জানা গিয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের কাদাপা এলাকার বাসিন্দা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর ভয়ঙ্কর সর্দি-কাশি ছিল। পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা ছিল বলেই জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতালে তাঁর বুকের এক্স-রে হয়। সেখানে দেখা যায়, ব্যক্তির দুই ফুসফুস ভয়ঙ্করভাবে আক্রান্ত। তাঁর সিভিয়র নিউমোনিয়া হয়েছিল। এরপর শুরু হয় চিকিৎসা। কিন্তু ডাক্তারদের চেষ্টা সফল হয়নি। সেই ব্যক্তি প্রাণ হারান। 

কুমার সানুর পুত্রও করোনাভাইরাসে আক্রান্ত
ইতিমধ্যেই কোভিড হামলা চালিয়েছে মুম্বইতেও। সেখানে কুমার সানুর পুত্র জান কুমার সানু, এই ভাইরাসে পজিটিভি হয়েছেন। এই প্রাক্তন বিগ বস প্রতিযোগী সোশ্যাল মিডিয়াতে নিজেই বিষয়টা খোলসা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। চিকিৎসা চলছে তাঁর। 

করোনা প্রতিরোধ করতে হবে
এতদিনে সকলেই জেনে গিয়েছেন করোনাভাইরাস অত্যন্ত সংক্রামক। এটি দ্রুত একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই কোভিড নিয়ে সাবধান থাকতে হবে। এই ভাইরাস প্রতিরোধ করা খুবই জরুরি। সেক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলুন-

মাস্ক পরুন
করোনা ভাইরাস হাঁচি, কাশি বা কথা বলার সময় একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে। তাই রাস্তাঘাটে বেরলে বা ভিড়ে গেলে অবশ্যই পরুন মাস্ক। 

হাত পরিষ্কার রাখুন
নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া খুবই জরুরি। হাত ধোয়ার ব্যবস্থা না থাকলে অবশ্যই স্য়ানিটাইজার ব্যবহার করুন। 

লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
সর্দি, কাশি, জ্বরই হল এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ। এর সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। তাই এমন কোনও লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। বিশেষত, ছোটরা, ষাটোর্ধ্বরা সাবধানে থাকবেন। পাশাপাশি ক্যান্সার, ট্রান্সপ্ল্যান্ট বা কোনও কারণে ইমিউনিটি কমে গেলেও সাবধান থাকা জরুরি। 

Advertisement


বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement