Walk After Meal Benefits: খাওয়ার পর এই কাজ করলেই হু হু করে কমবে সুগার, জানালেন নামী চিকিৎসক

ডায়াবেটিসকে কাবুতে রাখা খুব কঠিন কোনও কাজ নয়। একটু সাবধানে চললেই অনায়াসে সুগার থাকবে নিয়ন্ত্রণে। এমনকী খাবার খাওয়ার পর ছোট্ট একটা কাজ করলেই রক্তে গ্লুকোজ লেভেল কমে যেতে পারে। এমনকী কমবে ওজন। অঙ্গগুলিও সুস্থ থাকবে। 

Advertisement
খাওয়ার পর এই কাজ করলেই হু হু করে কমবে সুগার, জানালেন নামী চিকিৎসকখাবার পর কী করলে কমবে সুগার?
হাইলাইটস
  • ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে
  • প্রায় প্রতি বাড়িতেই রয়েছে সুগার রোগী
  • একটু সাবধানে চললেই অনায়াসে সুগার থাকবে নিয়ন্ত্রণে

(লিখছেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র)
ভারতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। প্রায় প্রতি বাড়িতেই রয়েছে সুগার রোগী। আর এই অসুখে আক্রান্ত হলে সাবধানে থাকতেই হবে। নইলে শরীরের একাধিক অঙ্গের হাল বিগড়ে যেতে সময় লাগবে না। 

যদিও মাথায় রাখতে হবে, ডায়াবেটিসকে কাবুতে রাখা খুব কঠিন কোনও কাজ নয়। একটু সাবধানে চললেই অনায়াসে সুগার থাকবে নিয়ন্ত্রণে। এমনকী খাবার খাওয়ার পর ছোট্ট একটা কাজ করলেই রক্তে গ্লুকোজ লেভেল কমে যেতে পারে। এমনকী কমবে ওজন। অঙ্গগুলিও সুস্থ থাকবে। 

তাই আর সময় নষ্ট নয়, আসুন সুগার কমানোর এই সেরা পদ্ধতি সম্পর্কে জেনে নিন। 

কী করতে হবে? 
ডায়াবেটিস রোগীরা খাবার খাওয়ার পর অবশ্যই হেঁটে নিন। এটাই হল সুগার কমানোর সেরা দাওয়াই। এক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পর নিয়ম মেনে হাঁটতে হবে। প্রতিবার খাওয়ার পর অন্তত ১৫ মিনিট করে হাঁটুন। তাহলেই সুস্থ থাকতে পারবেন। 

কেন হাঁটতে বলা হচ্ছে? 
আসলে খাবার খাওয়ার পর আমাদের রক্তে সুগার লেভেল অনেকটাই বেড়ে যায়। এটা খুবই সমস্যার বিষয়। এই কারণে একাধিক অঙ্গ খারাপ হয়ে যেতে পারে। তবে খাবার খাওয়ার পর যদি আপনি হাঁটতে শুরু করে দেন, তাহলে সমস্যা মিটে যাবে। দেখবেন হু হু করে কমে যেতে পারে সুগার। 

আসলে হাঁটার সময় আমাদের শরীর রক্ত উপস্থিত গ্লুকোজ পুড়িয়ে শক্তি অর্জন করে। ফলে খাবার খাওয়ার পর হাঁটলে সুগার লেভেল কমে যায়। তবে শুধু হাঁটা নয়, খাওয়ার পর সিঁড়ি বেয়ে ওঠানামা করতেও পারেন। তাতেও কাজ হবে। যদিও হাঁটুতে ব্যথা থাকলে সিঁড়ি ওঠানামা করা যাবে না।

আলাদা করে কি আবার হাঁটতে হবে? 
দিনে তিনটে বড় মিলের পর অবশ্যই হাঁটতে হবে। ১৫ মিনিট করে হাঁটতে হবে। তাহলে দিনে মোট সময় দাঁড়াল ৪৫ মিনিট। আর এভাবে হাঁটলেই আপনি সুগার লেভেল বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবেন। আলাদা করে হাঁটার প্রয়োজন হবে না।

Advertisement

স্ট্রেনথ ট্রেনিং শুরু করুন
হাঁটছেন ঠিক আছে। কিন্তু তার সঙ্গে ব্যায়াম করুন। জিমে গিয়ে সময় কাটান বা বাড়িতেই ফ্রি হ্যান্ড স্ট্রেন্থ ট্রেনিং করুন। তাতেই সুস্থ হওয়ার কাজে এগিয়ে যাবেন। 

বিদ্র: এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।
 

 

POST A COMMENT
Advertisement