Sweet Intake: মিষ্টি কখন খেলে ভাল, আর কখন খারাপ? যা জানা জরুরি

মিষ্টি খেতে কে না চান! মোটামুটি প্রায় সকলে মিষ্টি-মুখ করতে চান। বিশেষ করে, বাঙালি মানে মিষ্টি। অনেকেরই অভ্যাস আছে, খাওয়ার পরে মিষ্টিমুখ করা। কিন্তু মিষ্টিতেই যত বিপদ! শরীর ঠিক রাখতে গিয়ে অনেকেই মিষ্টি ছুঁতে পারেন না। মন চাইলেও মুখে দিতে পারেন না মিষ্টি। চিনি খাওয়া সবচেয়ে ক্ষতিকর, একথা বলছেন চিকিৎসকরা। তাই অনেকেই চিনি ছেড়ে দিচ্ছেন। অনেকে ওজন কমানোর জন্য মিষ্টি থেকে দূরে থাকেন। আবার কেউ কেউ ডায়াবিটিসের ভয়ে মিষ্টি মুখে দিতে পারেন না। 

Advertisement
মিষ্টি কখন খেলে ভাল, আর কখন খারাপ? যা জানা জরুরিপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • মিষ্টি খেতে কে না চান!
  • কিন্তু মিষ্টিতেই যত বিপদ!
  • চিনি খাওয়া সবচেয়ে ক্ষতিকর, একথা বলছেন চিকিৎসকরা।

মিষ্টি খেতে কে না চান! মোটামুটি প্রায় সকলে মিষ্টি-মুখ করতে চান। বিশেষ করে, বাঙালি মানে মিষ্টি। অনেকেরই অভ্যাস আছে, খাওয়ার পরে মিষ্টিমুখ করা। কিন্তু মিষ্টিতেই যত বিপদ! শরীর ঠিক রাখতে গিয়ে অনেকেই মিষ্টি ছুঁতে পারেন না। মন চাইলেও মুখে দিতে পারেন না মিষ্টি। চিনি খাওয়া সবচেয়ে ক্ষতিকর, একথা বলছেন চিকিৎসকরা। তাই অনেকেই চিনি ছেড়ে দিচ্ছেন। অনেকে ওজন কমানোর জন্য মিষ্টি থেকে দূরে থাকেন। আবার কেউ কেউ ডায়াবিটিসের ভয়ে মিষ্টি মুখে দিতে পারেন না। 

তবে মিষ্টিকে যতই খারাপ বলা হোক না কেন, বিশেষজ্ঞদের মতে, সময় বুঝে মিষ্টি খেলে ক্ষতি হয় না শরীরে। আবার কিছু ক্ষেত্রে মিষ্টি খেলে শরীর ভাল থাকে। 

কাদের জন্য মিষ্টি খাওয়া ভাল?

বিশেষজ্ঞদের মতে, কে কতটা মিষ্টি খেতে পারবেন, তা অনেক কিছুর উপর নির্ভর করে বলা যায়। যদি কেউ নিয়মিত শরীরচর্চা করেন, তাহলে তিনি সামান্য মিষ্টি খেতেই পারেন। যাঁরা নিয়মিত জিম করেন বা খেলাধূলা করেন, তাঁরা দিনে সামান্য মিষ্টি চেখে দেখতেই পারেন। এতে পেশির শক্তি বাড়ে।  অন্য দিকে, যাঁরা শরীরচর্চা করেন না, ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করেন, তাঁরা যদি বেশি মিষ্টি খান, তা হলে শরীরের জন্য খারাপ।    

কখন মিষ্টি খাবেন?

বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চা করার আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা আগে মিষ্টি খেলে কোনও ক্ষতি হয় না শরীরে। কারণ, মিষ্টি খেলে শরীরে যে পরিমাণ ক্যালরি ঢুকবে, তা শরীরচর্চা করে ঝরে যাবে। যাঁরা জিমে গিয়ে শারীরিক কসরত করেন, তাঁরা ব্যায়ামের আগে মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন। এতে পেশির শক্তি বাড়বে। তবে কলা, খেজুর, মধু খেলে বেশি উপকার পাবেন। শরীরচর্চার ১ ঘণ্টা পর সামান্য মিষ্টি খাওয়া ভাল। সকালে ঘুম থেকে ওঠার পর সামান্য মিষ্টি খেতেই পারেন। সন্দেশ, রসগোল্লা খেলে কোনও মিলের মাঝে খাওয়া উচিত। তবে রাতে মিষ্টি খাওয়া মোটেই ভাল নয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement