Holi Color in Child Eye: দোলে বাচ্চার চোখে রং ঢুকলে কী করবেন? ডাক্তারের টিপস

বসন্ত এসে গেছে। সঙ্গে এসেছে দোল। কবির কথায়, লাগল যে দোল। আর এমন আনন্দ উৎসবে বাচ্চা থেকে বড়, সকলেই অংশগ্রহণ করবেন। যদিও মাথায় রাখতে হবে যে দোলের দিন শিশুদের চোখের বাড়তি খেয়াল রাখতে হবে। নিতে হবে কিছু ব্যবস্থা। 

Advertisement
দোলে বাচ্চার চোখে রং ঢুকলে কী করবেন? ডাক্তারের টিপসবাচ্চাদের চোখে রং
হাইলাইটস
  • বসন্ত এসে গেছে। সঙ্গে এসেছে দোল
  • কবির কথায়, লাগল যে দোল
  • দোলের দিন শিশুদের চোখের বাড়তি খেয়াল রাখতে হবে

(লিখছেন ডা: কেতকী সুবেদার, বিশিষ্ট শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ)

বসন্ত এসে গেছে। সঙ্গে এসেছে দোল। কবির কথায়, লাগল যে দোল। আর এমন আনন্দ উৎসবে বাচ্চা থেকে বড়, সকলেই অংশগ্রহণ করবেন। 

যদিও মাথায় রাখতে হবে যে দোলের দিন শিশুদের চোখের বাড়তি খেয়াল রাখতে হবে। নিতে হবে কিছু ব্যবস্থা। 

এক্ষেত্রে যা যা সমস্যা হতে পারে...
১. কর্নিয়াল স্ক্র্যাচ, কনজাঙ্কটিভাইটিস (পিঙ্ক আই) ও কেমিক্যাল বার্ন হতে পারে। আসলে অনেক কৃত্রিম রঙে ক্ষতিকর রাসায়নিক থাকে। যেমন— হলুদ রঙে সিসা, সবুজ রঙে মালাকাইট, লাল রঙে ঝকঝকে মাইকা কণা বা সিলভার মেটালিক ভার্নিশ পেইন্ট। এগুলো চোখে গেলে কর্নিয়ায় ঘঁষা লাগতে পারে। এর জন্য সংক্রমণ বা মারাত্মক কেমিক্যাল বার্ন হতে পারে। যা ছোটদের চোখের বিরাট ক্ষতি করে দেওয়ার ক্ষমতা রাখে।

২. শিশুরা জলভর্তি বেলুন ও পিচকারি দিয়ে রং খেলতে ভালোবাসে। কিন্তু বেলুনের সরাসরি আঘাতে চোখের জন্য বিপদ ডেকে আনতে পারে। এছাড়া পিচকারির তীব্র গতির জল থেকেও চোখের হতে পারে ক্ষতি। এমনকী রেটিনাল ডিটাচমেন্ট পর্যন্ত হতে পারে।

কী করতে হবে?
বুঝতেই পারছেন যে রং খেলতে গিয়ে একটু অসাবধান হলেই ছোটদের চোখের হাল বিগড়ে যেতে পারে। সেক্ষেত্রে এই সব নিয়ম মেনে চলা হল মাস্ট। যেমন ধরুন-
১. রং খেলতে গেলে সানগ্লাস বা প্রোটেক্টিভ চশমা পরিয়ে দিন।
২. বাচ্চাদের চোখের আশেপাশে কখনও রং লাগাবেন না।
৩. বাচ্চাদের চুল ভালোভাবে বেঁধে রাখুন। পারলে তাদের মাথায় টুপি পরিয়ে দিন। 
৪. বাচ্চাকে বেলুন বা পিচকারি দিয়ে কারও মুখের দিকে রং ছুড়তে বারণ করুন।
৫. চোখের চারপাশে নারকেল তেলের মোটা প্রলেপ লাগিয়ে দিন। তাতে রং সহজে উঠে যাবে। ক্ষতি হবে কম।
৬. সবসময় শিশুদের ওপর নজর রাখুন।

চোখে রঙ ঢুকে গেলে কী করবেন?
প্রথমত, চোখে প্রচুর পরিমাণে পরিষ্কার জল দিন দিন। তাতে চোখের ভিতরে থাকা রং বেরিয়ে যাবে।
বাচ্চাদের চোখ ঘষতে দেবেন না। তাতে কর্নিয়ায় বেশি ক্ষতি হতে পারে। পরিষ্কার কাপড় দিয়ে আলতোভাবে চারপাশ মুছুন।
স্যালাইন সলিউশন দিয়ে চোখ ধুয়ে নিন।
তীব্র ব্যথা বা জ্বালা, ঝাপসা দেখা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ লাল বা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তাতেই পরিস্থিতি হাতের নাগালে চলে আসবে।

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement