
গরমে আম খাওয়ার চাহিদা থাকে তুঙ্গে। বাজারে কাঁচা, পাকা সব ধরনের আমই পাওয়া যায়।

একটার বদলে অন্যটা বেছে নেওয়ার মতো এত সহজ নয়। আপনার শরীরের প্রয়োজনের ওপর নির্ভর করে, কাঁচা ও পাকা উভয় আমেই রয়েছে আলাদা উপকারিতা।

কাঁচা আম দিয়ে সাধারণত চাটনি, আচার বা আম পানা বানান হয়। এই ধরণের খাবার বা পানীয় আমাদের শরীর ঠান্ডা করে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এটি বিশেষভাবে জনপ্রিয়।

কাঁচা আম ও পাকা আমের স্বাদ আলাদা হয়। দুই আমই খেতে সুস্বাদু হয়।

তবে কাঁচা না পাকা, কোন আম খেলে বেশি উপকার, তা জানেন কি....

কাঁচা আমের স্বাদ টক হয়। পাকা আম মিষ্টি হয় খেতাে দুই আমেরই পুষ্টিগুণ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা আমে ভিটামিন সি বেশি থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পাকা আমের থেকে ভাল।

পাকা আমে রয়েছে বিটা ক্যারোটিন। সেক্ষত্রে কাঁচা আমের তুলনায় পাকা আম বেশি স্বাস্থ্যকর।

পাকা আমে যেহেতু শর্করার পরিমাণ বেশি থাকে, তাই রক্তে শর্করা বেড়ে যেতে পারে।