Happy Ganesh Chaturthi Wishes 2026: গণপতি বাপ্পা মোরিয়া! গণেশ চতুর্থীতে বন্ধু ও আত্মীয়দের সকলকে পাঠান এই শুভেচ্ছাবার্তা

Ganesh Chaturthi Wishes 2026: সোমবার গণেশ চতুর্থী। এই উৎসবটি প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থতে পালিত হয়। এই বছর, ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী পালিত হচ্ছে। এই বিশেষ উপলক্ষে আপনি আপনার আত্মীয়স্বজন, বন্ধু এবং প্রিয়জনদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা পাঠাতে পারেন।

Advertisement
 গণপতি বাপ্পা মোরিয়া! গণেশ চতুর্থীতে বন্ধু ও আত্মীয়দের সকলকে পাঠান এই শুভেচ্ছাবার্তা গণেশ চতুর্থীর শুভেচ্ছাবার্তা

গণেশ চতুর্থী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়। বিশ্বাস করা হয়, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান গণেশের আবির্ভাব হয়েছিল। উদয়তিথি অনুসারে ২০২৬ সালে এই উৎসব উদযাপিত হচ্ছে  ১৪ সেপ্টেম্বর, সোমবার। 

গণেশজিকে বলা হয়— 'বিঘ্নহর্তা'। অর্থাৎ, যিনি সব বাধা দূর করেন। তাই যে কোনও শুভ কাজ শুরুর আগে প্রথমে ভগবান গণেশের নাম স্মরণ করা হয়। ভক্তরা এই দিনে ঘরে বা মণ্ডপে গণেশ মূর্তি স্থাপন করেন। গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশজুড়ে মহাসমারোহে চলে উৎযাপন। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়। প্রায় দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। এগারোতম দিনে গণেশ মূর্তির নিরঞ্জন করা হয়। পুজোর এই শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। আগে মূলত ব্যবসায়ীরা গণেশ চতুর্থী পালন করতেন। তবে বর্তমানে বেশিরভাগ বাড়িতেও আয়োজন করা হয় গণেশ বন্দনার। বিশ্বাস করা হয় যে, নিষ্ঠা করে সমস্ত নিয়মকানুন মেনে সিদ্ধিদাতার পুজো করলে, সুখ -শান্তি বজায় থাকে, সমৃদ্ধি হয় এবং সমস্ত বাধা দূর হয়। জেনে নিন গণেশ চতুর্থীতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Ganesh Chaturthi 2025 Messages) দিতে পারেন আপনি। 

গণেশ চতুর্থীর শুভেচ্ছা-
১.গণেশ চতুর্থী আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনাদের সকলকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা।
২.ভগবান গণেশ আপনাকে শক্তি ও সাহস দান করুন। শুভ গণেশ চতুর্থী!
৩.গণপতি বাপ্পার আগমন শুভ হোক, আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক, সমস্ত বাধা দূর হোক। বাপ্পার আগমনে অভিনন্দন।
৪.গণেশ আপনার গৃহে অফুরন্ত সুখ ও সমৃদ্ধি বয়ে আনুন। শুভ গণেশ চতুর্থী!
৫.গণেশ চতুর্থীর এই শুভ উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
৬.ওঁম গঙ্গ গণপতিয়ে নমঃ। গণপতি বাপ্পা তোমার সকল কর্ম সম্পন্ন করুন।
৭.তোমার দিনগুলো মোদকের মতো মধুরতায় ভরে উঠুক, প্রভু তোমার জীবনে সর্বদা সুখের ছায়া ছড়িয়ে দিন।
৮.গণেশ চতুর্থী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
৯.প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে!
১০.গণপতি বাপ্পা মোরিয়া! সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। 
১১.ভগবান গণেশের আশীর্বাদে জীবনে আসুক সাফল্য, আনন্দ ও সমৃদ্ধি।
১২.শুভ গণেশ চতুর্থী! প্রতিটি ইচ্ছা পূর্ণ হোক, জীবনে আসুক সুখ-সমৃদ্ধি।
 ১৩.এই পবিত্র উৎসবে গণপতি বাপ্পা আপনার ঘরকে আনন্দ, স্বাস্থ্য এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করুক। আপনাকে এবং আপনার ১৪.পরিবারের সদস্যদেরকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা রইল।
১৫.ভগবান গণেশ আপনাকে ধন-সম্পত্তি, সাফল্য এবং বুদ্ধি দান করুক। আনন্দময় উদযাপনের জন্য আমার পক্ষ থেকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল।
১৬. আপনার জীবন তাজা মোদকের মতো মিষ্টি এবং উৎসবের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠুক। আজ আপনাকে গণেশ চতুর্থীর প্রাণবন্ত শুভেচ্ছা জানাই।
১৭. আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, গণেশ চতুর্থীর পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ গণেশ চতুর্থী... 
১৮. আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। সিদ্ধিদাতা কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা।
১৯. গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। 
২০. গণেশ চতুর্থীর এই উৎসবটি আপনার জীবনে কোনও চমৎকার নতুন সূচনা করুক এটাই চাই। শুভ গণেশ চতুর্থী।
২১.আপনার চারপাশ আন্তরিক প্রার্থনা, সুস্বাদু মোদক, হাসিঠাট্টা আর একাত্মতার উষ্ণতায় পরিপূর্ণ হয়ে উঠুক। গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল আপনার এবং আপনার প্রিয়জনকে।
২২.গণপতি বাপ্পা আপনার গৃহে সবসময় সুখের আশীর্বাদ বর্ষণ করুক, যা কখনও ম্লান হয় না। এমন সমৃদ্ধি কামনা করি, যা কর্মক্ষেত্রে উন্নতি বয়ে আনে এবং ভালোবাসা যা সকলকে আরও কাছাকাছি নিয়ে আসে।
২৩. আসুন, পূর্ণ ভক্তি সহকারে গণপতি বাপ্পাকে আমাদের জীবনে স্বাগত জানাই, যাতে এই উৎসবটি আশা, ভালবাসা আর ঐক্যের এক উৎসবে পরিণত হয়। শুভ গণেশ চতুর্থী।
 ২৪. এবারের গণেশ চতুর্থীতে আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা।
২৫. ভগবান গণেশের আশীর্বাদ আপনার পথকে উজ্জ্বল করুক এবং আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাক!

Advertisement

POST A COMMENT
Advertisement