Happy Raksha Bandhan 2026 Wishes: রাখিতে আপনার ভাই বা বোনকে পাঠান এই সুন্দর শুভেচ্ছাবার্তা, দূরে থাকলেও তাঁদের মুখে হাসি ফুটবে!

হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল এই রাখি পূর্ণিমা (Rakhi Purnima) বা রাখি বন্ধন (Raksha Bandhan)। ভাইয়ের মঙ্গল কামনা করে বোনেরা তাদের হাতে রাখি পরিয়ে দেন পূর্ণিমার পবিত্র তিথিতে। রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। জানুন, এই বিশেষ দিনে সকলকে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।

Advertisement
রাখিতে আপনার ভাই বা বোনকে পাঠান এই সুন্দর শুভেচ্ছাবার্তা, দূরে থাকলেও তাঁদের মুখে হাসি ফুটবে! রাখি পূর্ণিমার শুভেচ্ছা মেসেজ

এই বছর রাখিবন্ধন পড়েছে শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬ তারিখে। এই দিনে চন্দ্রগ্রহণও হচ্ছে। তবে, এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতক কাল এবং নিয়মকানুন প্রযোজ্য হবে না। রাখি উৎসবের উপর চন্দ্রগ্রহণের কোনও  প্রভাব পড়বে না এবং রাখিবন্ধন সারাদিন ধরে পালন করা যাবে। এবার রাখির ক্ষেত্রে ভদ্রা কোনও সমস্যা হবে না। তবে, রাখি বাঁধার জন্য রাহুকাল বিবেচনা করা আবশ্যক হবে। এই দিনে মানুষ বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করে এবং পরিবারের সঙ্গে রাখিবন্ধন উদযাপন করে। এই বিশেষ দিনে, মানুষ তাদের প্রিয়জনকে অভিনন্দন জানাতে মেসেজও পাঠায়। জেনে নিন SF বিশেষ দিনে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Raksha Bandhan 2021 Messages) দিতে পারেন আপনি।

 তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন।

রং বেরঙের সুতোর সমাহার, রাখি বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার।

রাখির এই পবিত্র দিনে সকলকে জানাই শুভেচ্ছা। শুভ রাখি।

 শৈশবের মিষ্টি স্মৃতি থেকে আজকের এই সুন্দর দিন, তোর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে ভীষণ রঙিন। শুভ রাখি বন্ধন!

তুই শুধুই আমার ভাই নয়, আমার জীবনের সেরা বন্ধু আর সবচেয়ে বড় রক্ষাকবচ। শুভ রাখি বন্ধন, ভাই!

ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ রাখি বন্ধন!   

রাখি বন্ধন মানে রঙিন সুতোর সমাহার, রাখি বন্ধন মানে ভাই-বোনের ভালোবাসার অঙ্গীকার। 

ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ রাখি বন্ধন!   

আমার মিষ্টি বোনকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা...  

 এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন! রাখির শুভেচ্ছা সকলকে...

এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন! 

Advertisement

প্রিয় বোন, সারা জীবন সুখে থাক, অন্তর থেকে এই কামনাই করি। তোকে জানাই শুভ রাখী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।

রাখি বন্ধন উপলক্ষে আমি তোকে প্রতিশ্রুতি দিতে চাই, আমার বোন, যাই ঘটুক না কেন আমি সব সময় তোর পাশে দাঁড়াব।  

জীবনে অনেক অনেক উন্নতি করো, এই রাখির সঙ্গে রইল আমার ভালবাসা এবং শুভকামনা।

আজকের এই পবিত্র দিনে সবাইকে জানাই রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা। সকল ভাই- বোনের সম্পর্ক হোক নির্মল ও অটুট। শুভ রাখি বন্ধন। 

এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন, রাখির শুভেচ্ছা জানাই সকলকে। 

POST A COMMENT
Advertisement