তুই, নাকি তুমি? দাম্পত্যে কোন সম্বোধন সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে? মনস্তত্ত্ব কী বলছে জানেন? বাংলা ভাষায় তুই বা তুমি দু’টিই কাছের জনকে সম্বোধন করার চেনা ভাষা। ইংরেজিতে আবার সবই ‘ইউ’। বাঙালি সমাজে কে কাকে তুই আর কখন কাকে তুমি বা আপনি বলবে তা কিন্তু নির্দিষ্ট।