অ্যামাজন সেল অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। আগামী ৪ জুলাই থেকে শুরু হতে চলেছে অ্যামাজনের (Amazon) সব চেয়ে বড় বার্ষিক সেল- 'অ্যামাজন প্রাইম ডে ২০২৬' (Amazon Prime Day 2026)। সেল শুরু হওয়ার আগেই বেশ কিছু আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্টের কথা প্রকাশ্যে এনেছে সংস্থা। স্মার্টফোন, টিভি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, অডিয়ো প্রোডাক্টস থেকে শুরু করে অ্যামাজনের নিজস্ব ডিভাইসের ওপর থাকছে চোখ ধাঁধানো অফার। পাশাপাশি, গ্রাহকদের জন্য ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস, নো-কস্ট ইএমআই (No-Cost EMI) এবং ক্যাশব্যাকের সুবিধাও থাকছে।
৪ জুলাই থেকে শুরু প্রাইম ডে সেল
৪ জুলাই ঠিক রাত ১২টা থেকে শুরু হবে এই মেগা সেল, চলবে ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টানা তিন দিনের এই কেনাকাটার উৎসব শুধুমাত্র অ্যামাজন প্রাইম সদস্যদের (Amazon Prime Members) জন্যই আয়োজিত হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সেলে প্রাইম সদস্যরা ৫০০-রও বেশি নতুন প্রোডাক্ট কেনার সুযোগ পাবেন সবার আগে।
ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাকের সুবিধা
সেলের দিনগুলিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) ক্রেডিট কার্ড বা ইএমআই লেনদেনে গ্রাহকেরা পাবেন ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। অন্যদিকে, 'অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক' (Amazon Pay ICICI Bank) ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে মিলবে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক। এর সঙ্গেই থাকছে পুরনো জিনিস বদলের (Exchange Offer) সুবিধা এবং নো-কস্ট ইএমআই-তে কেনাকাটার সুযোগ।
স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে আকর্ষণীয় ডিল
অ্যামাজন জানিয়েছে, এবারের প্রাইম ডে সেলেই স্যামসাং গ্যালাক্সি এম৪৭ (Samsung Galaxy M47) এবং ওয়ানপ্লাস এন৬ (OnePlus N6)-এর বিক্রি শুরু হবে ভারতে। এছাড়া, ওয়ানপ্লাস নর্ড ৬, রেডমি এ৭ প্রো ৫জি, আইকিউওও ১৫আর, ওয়ানপ্লাস নর্ড বাডস ৪ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি বাডস ৪ প্রো-এর মতো জনপ্রিয় ডিভাইসগুলির ওপর মিলবে বিশেষ ছাড়। স্মার্টফোন এবং মোবাইল অ্যাক্সেসরিজ কেনাকাটায় গ্রাহকরা সর্বাধিক ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।
টিভি, ল্যাপটপ ও ইলেকট্রনিক্সে বিপুল ছাড়
বোট (boAt), রে-ব্যান (Ray-Ban)-সহ অন্যান্য নামী ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ, স্মার্ট পরিধানযোগ্য ডিভাইস (Wearables) এবং হেডফোনে মিলবে সর্বাধিক ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ল্যাপটপ, ট্যাবলেট এবং স্পিকারে ৬০ শতাংশ, ক্যামেরায় ৭৫ শতাংশ এবং স্মার্ট টিভিতে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাদ যাচ্ছে না অ্যামাজনের নিজস্ব প্রোডাক্টগুলিও। ইকো স্মার্ট স্পিকার (Echo Smart Speaker) এবং ফায়ার টিভি (Fire TV) ডিভাইসগুলিতে থাকছে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়।
তাই যাঁরা নতুন ইলেকট্রনিক্স জিনিস বা গ্যাজেটস কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য 'অ্যামাজন প্রাইম ডে ২০২৬' নিঃসন্দেহে পকেট বাঁচানোর একটি দারুণ সুযোগ হতে চলেছে। উইশলিস্ট তৈরি রাখা শুরু করে দিন আজ থেকেই!