শেষ পাতে চাইই মিষ্টি? বাড়িতে বানান আপেল ও ওটসের হেলদি মালপোয়া, রইল রেসিপি

বাঙালির কাছে মিষ্টি খুব প্রিয়। শেষ পাতে একটু মিষ্টি না হলে মন ভরে না। তবে সমস্যা হল চিনি নিয়ে। চিনি থেকে তৈরি মিষ্টি খেলে সমস্যা হতে পারে। আর সে কারণেই সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ। আজ এই প্রতিবেদনের আমরা আপনাকে জানাবো কীভাবে আপেল ও ওটস দিয়ে বানাবেন স্বাস্থ্যকর হেলদি মালপোয়া। রইল টিপস।

Advertisement
শেষ পাতে চাইই মিষ্টি? বাড়িতে বানান আপেল ও ওটসের হেলদি মালপোয়া, রইল রেসিপি পুজোর মিষ্টিমুখে এবার ঘরেই বানান ঠাকুরবাড়ির দইয়ের মালপোয়া

বাঙালির কাছে মিষ্টি খুব প্রিয়। শেষ পাতে একটু মিষ্টি না হলে মন ভরে না। তবে সমস্যা হল চিনি নিয়ে। চিনি থেকে তৈরি মিষ্টি খেলে সমস্যা হতে পারে। আর সে কারণেই সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ। আজ এই প্রতিবেদনের আমরা আপনাকে জানাবো কীভাবে আপেল ও ওটস দিয়ে বানাবেন স্বাস্থ্যকর হেলদি মালপোয়া। রইল টিপস।

কী কী লাগবে?
১ কাপ ওটসের পাউডার (ওটস শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করা), ২ টি মাঝারি মাপের গ্রেট করা আপেল। অন্যান্য উপকরণ: আধ কাপ টক দই, অল্প একটু মৌরি, ১ চামচ এলাচ গুঁড়ো এবং ব্যাটার তৈরির জন্য পরিমাণমতো দুধ (লো-ফ্যাট হলে ভালো)। মিষ্টির জন্য: ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য সামান্য মধু বা সামান্য গুড়ের সিরা। সাজানোর জন্য: আমন্ড বা পেস্তা কুচি।

তৈরির পদ্ধতি 
একটি বড় পাত্রে ওটসের পাউডার, গ্রেট করা আপেল, টক দই এবং এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটিতে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। এরপর এটি অন্তত ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

২০ মিনিট পর দেখবেন ওটস দুধ টেনে নিয়েছে, প্রয়োজন হলে সামান্য আরও একটু দুধ মিশিয়ে ঘনত্ব ঠিক করে নিন। এর মধ্যে মৌরি মিশিয়ে দিন। এবার একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি ব্রাশ করে নিন। ডুবো তেলের একদমই প্রয়োজন নেই। এক হাতা করে ব্যাটার নিয়ে প্যানে দিন এবং গোল করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে দুই পিঠ লালচে করে সেঁকে নিন। আপেল থাকায় মালপোয়াগুলো ভেতর থেকে নরম আর বাইরে থেকে হালকা মুচমুচে হবে।

মালপোয়াগুলো গরম থাকতে থাকতেই ওপর থেকে সামান্য মধু বা গুড় ছড়িয়ে দিন। সবশেষে ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

POST A COMMENT
Advertisement