April Fools' Day: বোকা বানানোর দিন! বিশ্বের বিভিন্ন দেশে এভাবে পালিত হয় 'ফুলস ডে'

Fools' Day In World: উনিশ শতক থেকে জনপ্রিয় এই, এপ্রিল ফুলস ডে-র উৎস নিয়ে জিওফ্রে চসারের 'ক্যানটারবেরি টেলস'-এ ব্যাখ্যা পাওয়া যায়। গত কয়েক বছরে এটি উদযাপনের উন্মাদনা বেড়েছে।

Advertisement
বোকা বানানোর দিন! বিশ্বের বিভিন্ন দেশে এভাবে পালিত হয় 'ফুলস ডে' ১ এপ্রিল পরিচিত 'এপ্রিল ফুলস ডে' হিসাবে

১ এপ্রিল (1st April) পরিচিত 'এপ্রিল ফুলস ডে' (April Fools' Day) হিসাবে। জীবনে কমপক্ষে একবার বোধ হয় আমরা সকলেই 'এপ্রিল ফুল' (April Fool) হয়েছি। উনিশ শতক থেকে জনপ্রিয় এই, এপ্রিল ফুলস ডে-র উৎস নিয়ে জিওফ্রে চসারের (Geoffrey Chaucer) 'ক্যানটারবেরি টেলস' (Canterbury Tales)-এ ব্যাখ্যা পাওয়া যায়। 

'এপ্রিল ফুলস ডে' -র সূচনা নিয়ে নানা মতভেদ আছে। তবে কিছু প্রতিবেদন অনুসারে, ব্রিটিশরা ভারতে ১৯ শতকে এই দিনটি উদযাপন শুরু করে। যদিও গত কয়েক বছরে এটি উদযাপনের উন্মাদনা বেড়েছে। এমনকী সোশ্যাল মিডিয়াতে, এই সম্পর্কিত মিম মারাত্মকভাবে ভাইরাল হয়। তবে মজা করার সময় মাথায় রাখা জরুরি, আপনার কোনও কথা যেন অপর মানুষটিকে কষ্ট না দেয়।

April Fools Day How Fools day is celebrated in different parts of world

বিশ্বের বিভিন্ন দেশে ফুলস ডে পালিত হয় (Fools' Day Celebration In World)

* ইতালি, ফ্রান্স, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড ও কানাডার ফরাসীভাষী অঞ্চলগুলিতে, অন্যের পিঠে তার অজান্তে কাগজের মাছ আটকে তাকে বোকা বানানো হয়। 

April Fools Day How Fools day is celebrated in different parts of world

* স্প্যানিশভাষী দেশগুলিতে, ২৮ শে ডিসেম্বর 'ডে অফ হোলি ইনোসেন্টস' হিসাবে অনুরূপ একটি ইভেন্ট উদযাপিত হয়।  

* ডেনমার্কে, দিনটি ১ মে পালিত হয় এবং একে 'মেজ-ক্যাট' (Maj-Kat) বলা হয়, যার অর্থ 'মে-ক্যাট'। 

* ইরানীয়রা একইভাবে পার্সিয়ান নববর্ষের ১৩ তম দিনটি 'সিজদা বে-দর' (Sizdah Be-Dar)-এ একে অপরের সঙ্গে রসিকতা করেন। এটি ১ বা ২ এপ্রিল পালিত হয়। 

April Fools Day How Fools day is celebrated in different parts of world

ভারতে 'এপ্রিল ফুলস ডে' উদযাপন (April Fools' Day Celebration In India)

ভারতে 'এপ্রিল ফুলস ডে' উল্লেখটি বছরের পর বছর ধরে ১ এপ্রিল প্রচলিত এদেশে। বলিউডে ছবি থেকে শুরু করে সাহিত্যেও এর উল্লেখ রয়েছে। আমরা ভারতীয়রা সহকর্মী, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের বিভিন্ন ভাবে বোকা বানিয়ে দিনটি উদযাপন করি। 'এপ্রিল ফুলস ডে'-র সবচেয়ে জনপ্রিয় একটি গান হল মোহাম্মদ রফির 'এপ্রিল ফুল বানায়া তো উনকো গুসসা আয়া!" 

Advertisement

 

POST A COMMENT
Advertisement