Bad Breath: নিশ্বাসে দুর্গন্ধ? গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রাথমিক উপসর্গ হতে পারে

Bad Breath: মুখের দুর্গন্ধ নানা কঠিন শারীরিক সমস্যার আগাম ইঙ্গিত দেয়। চলুন জেনে নেওয়া যাক মুখের দুর্গন্ধ কোন কোন স্বাস্থ্য সমস্যার প্রাথমিক উপসর্গ হতে পারে...

Advertisement
নিশ্বাসে দুর্গন্ধ? গুরুতর স্বাস্থ্য সমস্যার উপসর্গ হতে পারেনিশ্বাসে দীর্ঘস্থায়ী দুর্গন্ধ? গুরুতর স্বাস্থ্য সমস্যার উপসর্গ হতে পারে।
হাইলাইটস
  • মুখের দুর্গন্ধ নানা কঠিন শারীরিক সমস্যার আগাম ইঙ্গিত দেয়।
  • মুখের দুর্গন্ধের প্রধান কারণ ব্যাকটেরিয়া।
  • বিশেষজ্ঞদের মতে, মুখে প্রায় ১৭০ ধরনের ব্যাকটেরিয়া থাকে।

Bad Breath: শরীরের প্রতিটি অঙ্গ আরও এগুলির কার্যকলাপ কোনও ব্যক্তির ব্যক্তিত্ব নির্ধারণ করে। মুখও যার একটি অংশ। অনেকেরই মুখের দুর্গন্ধ হয় যা তাদের ব্যক্তিত্বের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে শুধুই ব্যক্তিত্বের ক্ষেত্রেই নয়, মুখের দুর্গন্ধ নানা গুরুতর শারীরিক সমস্যারও আগাম ইঙ্গিত দেয়। মুখের দুর্গন্ধ কোন কোন স্বাস্থ্য সমস্যার প্রাথমিক উপসর্গ হতে পারে চলুন জেনে নেওয়া যাক...

মুখের দুর্গন্ধের প্রধান কারণ ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞদের মতে, মুখে প্রায় ১৭০ ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া দাঁতের মাঝে থাকে। এসব জায়গায় অক্সিজেন পৌঁছায় না। খাবারের টুকরো দাঁতে আটকে যায়। এই ব্যাকটেরিয়াগুলি থেকে সালফার যৌগ তৈরি করে। এ কারণে মুখ থেকে দুর্গন্ধের সমস্যা হয়। 

বিশেষজ্ঞদের মতে, নিশ্বাস থেকে প্রায়শই দুর্গন্ধ বের হলে সে ক্ষেত্রে শ্বাসতন্ত্রে সংক্রমণের আশঙ্কা থাকে। গলায় টনসিলের সমস্যা বাড়লেও মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধও হয়। মুখের হাড়ে প্রদাহ হয়। পেঁয়াজ-রসুন, মদ বা দুর্গন্ধযুক্ত খাবার খেলেও নিশ্বাসে দুর্গন্ধ হয়। অন্যদিকে ডায়াবেটিসের কারণে নিশ্বাসে অ্যাসিটোনের গন্ধ নির্গত হয়।

দৈনন্দিন জীবনযাত্রার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। কিছু সতর্কতা অবলম্বন করে মুখের এই দুর্গন্ধ দূর করা যায়। তামাক, মদ, পেঁয়াজ-রসুন ছাড়তে পারলে নিশ্বাসে দুর্গন্ধ তৈরি হয় না। ভাল মানের মাউথ ফ্রেশনার বা মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। মৌরি খেলে মুখে দুর্গন্ধ দূর করা যায়। যদি তা সত্ত্বেও নিশ্বাসে দুর্গন্ধ দূর না হয়, সে ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। দীর্ঘস্থায়ী মুখের দুর্গন্ধ শরীরের বড়সড় অসুস্থতার লক্ষণ হতে পারে। দীর্ঘস্থায়ী মুখের দুর্গন্ধ কিডনির সমস্যা, পাইওরিয়া বা অন্যান্য সমস্যার লক্ষণ হতে পারে। সমস্যা দীর্ঘায়ীত হলে দ্রুত বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করুন।

POST A COMMENT
Advertisement