Rice And Ruti Dinner : ভাত না রুটি, রাতে কোনটা খেলে বাড়বে আয়ু? জেনে রাখুন

ভাত না রুটি। ডিনারে কোনটা খাওয়া উচিত। এই প্রশ্ন অনেকের মনেই থাকে। প্রথমেই বলে রাখি, ওজন কমানোর ক্ষেত্রে যে পরামর্শটি দেওয়া হয় তা হল কার্বোহাইড্রেট যুক্ত খাবার কম খাওয়া। আসলে কার্বোহাইড্রেট খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে।

Advertisement
ভাত না রুটি, রাতে কোনটা খেলে বাড়বে আয়ু? জেনে রাখুনছবিটি প্রতীকী
হাইলাইটস
  • ভাত না রুটি
  • ডিনারে কোনটা খাওয়া উচিত
  • এই প্রশ্ন অনেকের মনেই থাকে

ভাত না রুটি। ডিনারে কোনটা খাওয়া উচিত। এই প্রশ্ন অনেকের মনেই থাকে। প্রথমেই বলে রাখি, ওজন কমানোর ক্ষেত্রে যে  পরামর্শটি দেওয়া হয় তা হল কার্বোহাইড্রেট যুক্ত খাবার কম খাওয়া। আসলে কার্বোহাইড্রেট খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। আর আমরা কমবেশি সবাই জানি, ওজন বাড়লে শরীরে নানা রোগ বাসা বাঁধে।  

এবার আসছে ভাত ও রুটির প্রসঙ্গ। এই দুই খাবারেই কার্বোহাইড্রেট থাকে। বিশেষজ্ঞদের মতে, ভাত ও রুটির মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। পুষ্টির মূল্যের দিক খেকে বিচার করলে দুই খাবারের মধ্যে পার্থক্য রয়েছে কেবলমাত্র সোডিয়ামের পরিমাণে। চালে সোডিয়ামের পরিমাণ নগণ্য থাকে। চাপাতিতে ১২০ গ্রাম গমে ১৯০ মিলিগ্রাম সোডিয়াম থাকে। তাই যতক্ষণ না ডাক্তার আপনাকে কম সোডিয়াম খেতে বলে, রুটি খেতেই পারেন। 

আরও পড়ুন : Partha Chatterjee LIVE : নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়

চালের পুষ্টিগুণ

রুটির তুলনায় ভাতে কম ডায়েটারি ফাইবার, প্রোটিন এবং ফ্যাট থাকে। এটিতে উচ্চতর ক্যালোরিও রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ভাত হজম করা সহজ। রুটি হজম হতে সময় নেয়। ভাতে উচ্চ পরিমাণে ফোলেট রয়েছে, একটি জল-দ্রবণীয় ভিটামিন, যা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু বাজারে যে সাদা চাল পাওয়া যায় পালিশ করা, তাতে মাইক্রোনিউট্রিয়েন্ট নষ্ট হয়ে যায়। তাই ব্রাউন রাইস খাওয়া ভালো। 

রুটির পুষ্টিগুণ

রুটি ফাইবার সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং চর্বি থাকে। এছাড়াও, রুটিতে পেট বেশিক্ষণ ভরা থাকে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সোডিয়াম রয়েছে। ভাতের মতো দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায় না।

আরও পড়ুন : পাকিস্তানের অগ্নিকন্যা! জ্বলন্ত জঙ্গলে দাঁড়িয়ে VIDEO সুন্দরীর; VIRAL

এখন প্রশ্ন, তাহলে রুটি এবং ভাত দুটোর মধ্যে কোনটা খাবেন ডিনারে? চিকিৎসকদের মতে,ভাত ও রুটি মিশিয়ে খাওয়া উচিত। দুটি খাবারই শরীরের কোনও না কোনও প্রয়োজন পূরণ করে। কিন্তু যদি আপনি মোটা হন ও রোগ এড়িয়ে চলতে চান তাহলে রুটি খাওয়া দরকার। 

Advertisement


 
POST A COMMENT
Advertisement