Mochar Pulao: মোচা দিয়েই হবে সুস্বাদু পোলাও, গন্ধে ম ম করবে গোটা ঘর

এই বাঙালিই বোধহয় একমাত্র, যে ফলের খোসা থেকে ডগা, কাণ্ড থেকে শিকড়, ফুল থেকে পাতা সব কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারে নানা ব্যঞ্জন। ভাজা, ভাতে, পোড়া, সিদ্ধ, শুক্তো, ঘণ্ট, ছ্যাঁচড়া, ছেঁচকি, চচ্চড়ি, ছক্কা, ছোকা, ঘ্যাঁট, লাবড়া, ঝাল, ঝোল, ভাপা, ডালনা, দোলমা, অম্বল, টক এক পাতে ধরানোই মুশকিল।

Advertisement
মোচা দিয়েই হবে সুস্বাদু পোলাও, গন্ধে ম ম করবে গোটা ঘরগোবিন্দভোগ দিয়ে মোচার পোলাও
হাইলাইটস
  • বাঙালির আত্মপরিচিতির বেশ অনেকটাই খাবারের সঙ্গে জড়িয়ে।

বাঙালির আত্মপরিচিতির বেশ অনেকটাই খাবারের সঙ্গে জড়িয়ে। দেশভাগ, ভিটেমাটি ছেড়ে আসা, ছিন্নমূলের ব্যথা তখনও বিদীর্ণ করেনি বাঙালীকে। মিলেমিশে এই অবিভক্ত বাংলাতেই তৈরী হয়েছে একের পর এক স্বাদ। মঙ্গলকাব্য থেকে শুরু করে সমকালীন প্রবন্ধ সবেতেই মেলে তার প্রমাণ। এই বাঙালিই বোধহয় একমাত্র, যে ফলের খোসা থেকে ডগা, কাণ্ড থেকে শিকড়, ফুল থেকে পাতা সব কিছু দিয়ে তৈরি করে ফেলতে পারে নানা ব্যঞ্জন। ভাজা, ভাতে, পোড়া, সিদ্ধ, শুক্তো, ঘণ্ট, ছ্যাঁচড়া, ছেঁচকি, চচ্চড়ি, ছক্কা, ছোকা, ঘ্যাঁট, লাবড়া, ঝাল, ঝোল, ভাপা, ডালনা, দোলমা, অম্বল, টক এক পাতে ধরানোই মুশকিল। আজ শিখে নিন সেরকমই হারিয়ে যাওয়া পদ গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও। 

উপকরণ
গোবিন্দভোগ চাল ১৫০ গ্রাম, মোচা ১ টি মাঝারি সাইজের, মটর ডাল ৫০ গ্রাম, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, টমেটো মাঝারি সাইজের (টুকরো করে কাটা), গোটা গরম মশলা, তেজপাতা ২ টি, কাজু ১০ টি, কিশমিস ১০ টি, সর্ষের তেল ২০ গ্রাম, হলুদ ১ চা চামচ, নুন স্বাদনুযায়ী, চিনি ৪ চা চামচ, ঘি ২ টেবল চামচ, সামান্য গোটা জিরে, ভাজা মশলা ২ চা চামচ।

পদ্ধতি
প্রথমে মোচা কেটে সেদ্ধ করে জল ঝড়িয়ে নিন।

অন্যদিকে চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

মটর ডাল বেটে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিন। 

কড়াইতে তেল গরম করে জিরে, তেলপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। তাতে একে একে টমেটো, আদাবাটা সহ বাকি সব মশলা দিয়ে কষতে থাকুন। নুন ও চিনিও দিন।

মশলা কষতে কষতে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভাল করে নাড়া করে জল (২০০ মিলিলিটার) দিন।

৪ মিনিট পর চাল আর বড়াগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিন।।

চাল জল শুষে ঝুরঝুরে হয়ে এলে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

Advertisement

গরম গরম পরিবেশন করুন গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাও। 
 

POST A COMMENT
Advertisement