Bitter Melon Bitter Gourd Bad Food Combinations : করলার সঙ্গে এই ৩ খাবার ভুলেও নয়, ডাক্তারের কাছে যেতে হতে পারে

করলার তেঁতোভাব শরীর থেকে টক্সিন বের করে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করলার সঙ্গে বিশেষ কিছু জিনিস খাওয়া কখনওই উচিত নয়। তা না হলে শরীরের সমস্যা বাড়ে। এবার চলুন জেনে নেওয়া যাক কী কী জিনিস করলার সঙ্গে খাওয়া উচিত নয়।

Advertisement
করলার সঙ্গে এই ৩ খাবার ভুলেও নয়করলা
হাইলাইটস
  • করলার রয়েছে প্রচুর উপকারিতা
  • তবে কয়েকটি খাবারের সঙ্গে খাবেন না
  • উল্টে হতে পারে বিপদ

করলার নাম শুনলেই কারও কারও জ্বিভে তেঁতো লাগতে শুরু করে। কারণ অনেকেই এই তেঁতে স্বাদ পছন্দ করেন না। তবে এই সবজিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। করলার তেঁতোভাব শরীর থেকে টক্সিন বের করে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করলার সঙ্গে বিশেষ কিছু জিনিস খাওয়া কখনওই উচিত নয়। তা না হলে শরীরের সমস্যা বাড়ে। এবার চলুন জেনে নেওয়া যাক কী কী জিনিস করলার সঙ্গে খাওয়া উচিত নয়।

করলা সঙ্গে দুধ খাবেন না
দুধকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলা হয়। কিন্তু করলার সঙ্গে মিশিয়ে খেলে তা শরীরের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। তাই ভুল করেও এই দুটি জিনিস একসঙ্গে খাওয়া উচিত নয়। তা না হলে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

করলা সঙ্গে আম খাওয়া চলবে না
গ্রীষ্মকাল চলছে। আর গরম কাল মানেই আমের মরশুম। আম অনেকেরই প্রিয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, ভুল করেও কখনও আমের সঙ্গে করলা খাবেন না। অন্যথায় বমি বমি ভাব, জ্বালাপোড়া এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা যেতে পারে। এই ধরণের সমস্যায় বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

করলার সঙ্গে মুলো খাবেন না
মুলো অনেকেরই পছন্দের সবজি। তবে কখনওই করলার সঙ্গে মুলো খাবেন না। তা না হলে অ্যাসিডিটির পাশাপাশি ঠান্ডা লাগা ও ফ্লুয়ের মতো সমস্যা বড়সড় আকার ধারন করতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করলা থেকে মুলোকে সব সময় দূরে রাখা উচিত। কারণ এই দুটি খাবারের কম্বিনেশন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। 

আরও পড়ুন - গরমকে 'ডোন্ট কেয়ার', ৬ টিপসে থাকুন 'সুপার কুল'

 

POST A COMMENT
Advertisement