Blood Type Diet: কোন ব্লাড গ্রুপের ব্যক্তিদের মাছ-মাংস-ডিম খাওয়া বিপজ্জনক, রইল

Blood Type Diet: প্রতিটি রক্তের গ্রুপের নিজস্ব স্বতন্ত্র প্রকৃতি য়েছে, তাই খাবারও আমাদের রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত। জেনে নিন ব্লাড গ্রুপ অনুযায়ী কী ধরনের খাবার গ্রহণ করা উচিত এবং কোন জিনিসগুলো এড়িয়ে চলা উচিত।

Advertisement
কোন ব্লাড গ্রুপের ব্যক্তিদের মাছ-মাংস-ডিম খাওয়া বিপজ্জনক, রইলচিকেন।
হাইলাইটস
  • কোন ব্লাড গ্রুপের ব্যক্তিদের মাছ-মাংস-ডিম খাওয়া বিপজ্জনক
  • জেনে নিয়ে সতর্ক থাকুন
  • জেনে নিন বিশদে

Blood Type Diet: পুষ্টিকর খাবার খাওয়ার সঙ্গে শরীর অনুযায়ী খাবারের ভারসাম্য রাখাও ততটাই জরুরী। প্রতিটি রক্তের গ্রুপের নিজস্ব স্বতন্ত্র প্রকৃতি য়েছে, তাই খাবারও আমাদের রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত। জেনে নিন ব্লাড গ্রুপ অনুযায়ী কী ধরনের খাবার গ্রহণ করা উচিত এবং কোন জিনিসগুলো এড়িয়ে চলা উচিত।

A ব্লাড গ্রুপের (A Blood Type) মানুষের ইমিউন সিস্টেম খুবই সংবেদনশীল। তাই তাঁদের খাবারের প্রতি খুব যত্ন নেওয়া উচিত। এই গ্রুপের লোকদের মাংস কম খাওয়া উচিত, কারণ এটি হজম হতে সময় লাগে। আপনি যদি A ব্লাড গ্রুপের হয়ে থাকেন, তাহলে চিকেন-মাটন খাওয়া কমিয়ে দিন। গাজর, সবুজ শাক, নাশপাতি, রসুন, শস্য, মটরশুটি এবং ফল খাওয়া এই রক্তের গ্রুপের লোকদের জন্য সবচেয়ে ভালো হবে। দুধ ও এর দ্রব্য, সাদা ভাত ও ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এর পরিবর্তে আপনি দই বা সয়া দুধ ব্যবহার করতে পারেন।

যদি আপনার রক্তের গ্রুপ B (B Blood Type)হয়, তবে এটি আপনার জন্য সুখবর হতে পারে। আসলে এই ব্লাড গ্রুপের মানুষদের খুব একটা এড়িয়ে চলতে হয় না। সবুজ শাক-সবজি, ফলমূল, মাছ, মাটন, চিকেন সবকিছুই খেতে পারেন। এই ব্লাড গ্রুপের মানুষের হজম প্রক্রিয়া খুব ভালো থাকে, যার কারণে তাদের শরীরে চর্বি জমে না। এই লোকদের প্রচুর পরিমাণে দুধ এবং তা থেকে তৈরি জিনিস, ডিম ইত্যাদি খাওয়া উচিত। শুধু একটা কথা মাথায় রাখবেন তাঁদের খাদ্যাভ্যাস যেন ভারসাম্যপূর্ণ হয়।

AB রক্তের গ্রুপ (AB Blood Type)খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। A এবং B যে জিনিসগুলি এড়াতে বলা হয়েছে, একই জিনিস খাওয়ার ক্ষেত্রেও সতর্ক হওয়া উচিত। যাঁদের এবি ব্লাড গ্রুপ আছে, তাঁদের বেশি করে ফলমূল ও শাকসবজি খাওয়া উচিত। এই ব্লাড গ্রুপের মানুষের জন্যও ডিম উপকারী। তাঁদের নন-ভেজ কম খাওয়া উচিত। তবে দুধ, মাখন ইত্যাদি দিয়ে তৈরি জিনিস তাঁদের ক্ষতি করে না।

Advertisement

O ব্লাড গ্রুপের (O Blood Type)মানুষদের উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করা উচিত। খাদ্যতালিকায় ডাল, মাংস, মাছ, ফল ইত্যাদি অন্তর্ভুক্ত করা দরকার। ডায়েটে শস্য এবং মটরশুটির পরিমাণে ভারসাম্য রাখুন। 

এই প্রতিবেদন তথ্য ভিত্তিক। মনে রাখা দরকার প্রত্যেক খাবার পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই কোনও খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন।

POST A COMMENT
Advertisement