Covid-19 Booster Dose Appointment: COVID চতুর্থ ঢেউয়ের আবহেই বুস্টার ডোজ শুরু, অনলাইন বুকিংয়ের পদ্ধতি

ভ্যাকসিনের প্রথম ২টি শটের সুরক্ষা সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। সুতরাং, বুস্টার ডোজ গুরুতর করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ইমিউন সিস্টেমকে সাহায্য করবে।

Advertisement
COVID চতুর্থ ঢেউয়ের আবহেই বুস্টার ডোজ শুরু, অনলাইন বুকিংয়ের পদ্ধতিকোভিডের বুস্টার ডোজ
হাইলাইটস
  • CoWIN ওয়েবসাইট বা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে অনলাইনে বুক করা যাবে
  • দ্বিতীয় ডোজের ৯ মাস পরেই বুস্টার শট নিতে পারবেন

চিন (Covid In China) নতুন কোভিড ভেরিয়েন্ট BF.7 এর প্রাদুর্ভাবের মুখোমুখি। দেশটিতে প্রতিদিন ১০ লাখ মানুষ সংক্রমিত হচ্ছেন। প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। আগের কোভিড ঢেউয়ের (Covid Wave) তুলনায় এটিকেই এই রোগের সবচেয়ে বড় প্রাদুর্ভাব বলা হচ্ছে। প্রতিবেশী দেশ যখন করোনার সঙ্গে লড়াই করছে, ভারতও রেড অ্যালার্ট জারি রয়েছে। সরকার সতর্কতামূলক পরামর্শ দেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই লোকেদের কোভিডের বুস্টার ডোজ (Covid-19 Booster Dose) নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে আপনার ইমিউন সিস্টেম ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হতে পারে।

ভ্যাকসিনের প্রথম ২টি শটের সুরক্ষা সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। সুতরাং, বুস্টার ডোজ গুরুতর করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ইমিউন সিস্টেমকে সাহায্য করবে। সুতরাং আপনি যদি এখনও পর্যন্ত বুস্টার ডোজ না নিয়ে থাকেন, তবে এটি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ শুধু চিন নয়, জাপান, স্পেন, আর্জেন্টিনা এবং অন্যান্য অনেক দেশেও কোভিডের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবং সম্ভাবনা রয়েছে যে পরবর্তী ঢেউ ভারতেও আঘাত করবে।

আরও পড়ুন:How To Check Name In Ration Card List: ১ বছর ফ্রি-তে খাদ্যশস্য, রেশনের লিস্টে নাম আছে? চেক করুন সহজ পদ্ধতিতে

কোন বুস্টার ডোজ নেবেন?

বুস্টার ডোজ হল আপনার প্রথম টিকার তৃতীয় ডোজ। উদাহরণস্বরূপ, আপনি যদি COVAXIN বা Covishield এর একটি ডোজ নিয়ে থাকেন, তাহলে আপনাকে একই ভ্যাকসিন (Vaccine) ব্র্যান্ড থেকে একটি বুস্টার ডোজ নিতে হবে।

কোভিডের বুস্টার ডোজ কোথায় পাওয়া যায়?

CoWIN ওয়েবসাইটের অফিসিয়াল বিবৃতি অনুসারে, আপনি যে কোনও সরকারি বা বেসরকারি ভ্যাকসিন সেন্টারে বুস্টার ডোজ নিতে পারেন। মনে রাখবেন যে আপনাকে আপনার পূর্বের টিকা নেওয়ার শংসাপত্রটি কাছে রাখতে হবে। যাতে প্রথম এবং দ্বিতীয় ডোজ উভয়ের তথ্য অন্তর্ভুক্ত থাকে। একই মোবাইল নম্বর এবং আইডি কার্ড ব্যবহার করা উচিত, যা আগের ডোজগুলিতে ব্যবহৃত হয়েছিল।

Advertisement

বুস্টার ডোজ অনলাইনে কীভাবে বুক করবেন (how to book Covid-19 booster dose online)?

  • আপনি CoWIN ওয়েবসাইট বা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে অনলাইনে আপনার বুস্টার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
  • CoWIN থেকে টিকা বুক করতে, যে কোনA ওয়েব ব্রাউজারে অফিসিয়াল পোর্টাল খুলুন।
  • আপনার নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ওয়েবসাইটে লগইন করুন। আপনি একই মোবাইল নম্বর লিখুন যা গত ২টি টিকা দেওয়ার সময় নিবন্ধিত হয়েছিল।
  • আপনি CoWIN ওয়েবসাইটে আপনার আগের সমস্ত ডোজগুলির ভ্যাকসিন সার্টিফিকেশন পেতে সক্ষম হবেন। আপনি ভবিষ্যতে ব্যবহারের জন্য ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন।
  • এখন বুস্টার ডোজ বুক করার জন্য, প্রথমে আপনি এটির জন্য যোগ্য কি না তা পরীক্ষা করুন। দ্বিতীয় ডোজের ৯ মাস পরেই বুস্টার শট নিতে পারবেন। আপনাকে CoWIN পোর্টালে আপনার ডোজ সম্পর্কেও অবহিত করা হবে।
  • আপনি যদি বুস্টার শটের জন্য যোগ্য হন, তাহলে বিজ্ঞপ্তির পাশে উপলব্ধ শিডিউল বিকল্পে ক্লিক করুন। উপলব্ধ টিকা কেন্দ্র অনুসন্ধান করতে পিনকোড বা জেলার নাম লিখুন।
  • এখন উপলব্ধ টিকা কেন্দ্র নির্বাচন করে তারিখ এবং সময় নির্বাচন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
  • আপনি যদি একটি ব্যক্তিগত কেন্দ্র থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করেন, তাহলে ডোজটির জন্য টাকা দিতে হবে।

 

POST A COMMENT
Advertisement