Reheating Tea: ঠান্ডা হয়ে যাওয়া চা ফের গরম করে খাচ্ছেন? কতটা ক্ষতি হচ্ছে শরীরে?

রাস্তার ধারে চায়ের দোকানেও অনেক সময়েই একাধিক বার ফুটিয়ে রাখা চা পরিবেশন করা হয়। এতে চায়ের তরতাজা গন্ধ যেমন নষ্ট হয়ে যায়, তেমন স্বাদ এবং পুষ্টিগুণ— কিছুই অবশিষ্ট থাকে না।

Advertisement
ঠান্ডা হয়ে যাওয়া চা ফের গরম করে খাচ্ছেন? কতটা ক্ষতি হচ্ছে শরীরে?পুনরায় চা গরম করে খাওয়া উচিত?
হাইলাইটস
  • কাজের চাপে কিংবা আড্ডার সময় অনেক সময়ই গরম চা একেবারে ঠান্ডা জল হয়ে যায়।

কাজের চাপে কিংবা আড্ডার সময় অনেক সময়ই গরম চা একেবারে ঠান্ডা জল হয়ে যায়। আর সেই চা পুনরায় গরম করে খাওয়ার প্রবণতা কম-বেশি সকলের মধ্যেই রয়েছে। রাস্তার ধারে চায়ের দোকানেও অনেক সময়েই একাধিক বার ফুটিয়ে রাখা চা পরিবেশন করা হয়। এতে চায়ের তরতাজা গন্ধ যেমন নষ্ট হয়ে যায়, তেমন স্বাদ এবং পুষ্টিগুণ— কিছুই অবশিষ্ট থাকে না। শুধু তাই নয়, একাধিক বার ফোটানো চা খেলে, তা শরীরের পক্ষেও ক্ষতিকর।

পুনরায় চা গরম করা কি নিরাপদ?
১ ) বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দু’টিই নষ্ট হয়ে যায়। চায়ের স্বাদ তেঁতো হয়ে যায় এবং শরীরের পক্ষেও ভাল না। বার বার গরম করা চা পান করলে খাদ্যনালীতে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।

২)চায়ের পাতায় এক ধরনের ব্যাক্টেরিয়া ও ছত্রাক থাকে, যা গরম করলে সংখ্যায় বৃদ্ধি পায়। অতিরিক্ত ব্যাক্টেরিয়াযুক্ত চা খেলে চোখের গ্লুকোমায়, স্নায়ুতে প্রভাব ফেলে। এতে স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

৩) চায়ের মধ্যে থাকে উপকারী অ্যান্টি-অক্সিড্যান্ট ক্যাথেচিন। দুধে থাকে কেসিন জাতীয় প্রোটিন। দুধ মিশিয়ে চা বার বার গরম করলে ক্যাথেচিন ও কেসিন মিশে গিয়ে চায়ের উপকারিতা নষ্ট করে দেয়। হজমশক্তির উপর প্রভাব ফেলে। ডায়ারিয়া, পেটের সমস্যাও হতে পারে।

৪) পুনরায় গরম করলে চায়ের অ্যান্টি-অক্সিডেন্ট নষ্ট হয় এবং ট্যানিনের পরিমাণ বেড়ে যায়, যা লিভারের সমস্যা ও অ্যাসিড তৈরি করে। 

কী করা উচিত
চা বানানোর ১৫ মিনিটের মধ্যেই তা খেয়ে নেওয়া সবচেয়ে ভাল। এতে গরম চা ঠান্ডাও হবে না আর পুনরায় গরম করার ঝঞ্ঝাটও নেই। 
 

POST A COMMENT
Advertisement