Chicken Side Effects: চিকেন উপকারী, বেশি খাওয়া ততটাই বিপজ্জনক, সপ্তাহে কত বার?

Chicken Side Effects: আপনি কি জানেন বেশি পরিমাণে মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর (Chicken Side Effects)। অতিরিক্ত মুরগির মাংস খেলে উচ্চ কোলেস্টেরল, ওজন বৃদ্ধি এবং অন্যান্য সমস্যা হতে পারে (Chicken Side Effects)। জেনে নিন, বেশি করে চিকেন খেলে কী কী সমস্যা হতে পারে।

Advertisement
চিকেন উপকারী, বেশি খাওয়া ততটাই বিপজ্জনক, সপ্তাহে কত বার?চিকেন। প্রতীকী ছবি
হাইলাইটস
  • চিকেন বেশি খেলে কিন্তু মহাবিপদ
  • সপ্তাহে কতবার খাবেন?
  • জানুন বিস্তারিত তথ্য

Chicken Side Effects: মুরগির মাংস খেতে পছন্দ করেন না, এমন খুব কম রয়েছেন। প্রোটিন সহ অনেক পুষ্টিগুণে ভরপুর চিকেন। কিন্তু আপনি কি জানেন বেশি পরিমাণে মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর (Chicken Side Effects)। অতিরিক্ত মুরগির মাংস খেলে উচ্চ কোলেস্টেরল, ওজন বৃদ্ধি এবং অন্যান্য সমস্যা হতে পারে (Chicken Side Effects)। জেনে নিন, বেশি করে চিকেন খেলে কী কী সমস্যা হতে পারে।

একাধিক সমস্যাতে ভুগতে পারেন
সঠিক উপায়ে মুরগির মাংস খেলে আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়ে না। এটি নির্ভর করে আপনি কতটা খাবেন, তার উপর। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন-এর একটি প্রতিবেদন অনুসারে, পোলট্রি মুরগির মাংস লাল মাংসের মতোই কোলেস্টেরল বাড়ায়। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সঠিক পরিমাণে খাওয়া অত্যন্ত জরুরি।

মুরগির মাংস শরীরের তাপমাত্রা বাড়াতে কাজ করে। ফলে এটি বেশি পরিমাণে খেলে শরীর অত্যাধিক গরম হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। মুরগির মাংস খেলে ওজন বাড়ে। চিকেন বিরিয়ানি, বাটার চিকেন, ফ্রাইড চিকেনের মতো জিনিসে ক্যালোরি বেশি থাকে। তাই বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে একদিন খাওয়াই ভালো। কিন্তু প্রতিদিন চিকেন খেলে ওজন বাড়তে পারে এবং কোলেস্টেরলের মাত্রাও বৃদ্ধি পায়।

সতর্ক থাকা প্রয়োজন
এখন অনেকেই জাঙ্ক ফুড চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করে। অনেকে আবার চিকেন কোর্মা, চিকেন বার্গার, চিকেন ফ্রাই অর্ডার করে কিংবা বাড়িতেই তৈরি করে খান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এগুলো এড়িয়ে চলা উচিত। আপনি যদি প্রতিদিন এগুলো খান তাহলে আপনি স্থূলতার শিকার হতে পারেন। স্থূলতা বাড়লে হার্টের রোগী হয়ে যেতে পারেন। যাঁদের উচ্চ রক্তচাপের জেনেটিক ইতিহাস রয়েছে, তাঁদের চর্বিযুক্ত খাবার যেমন মুরগির মাংস, দুগ্ধজাত খাবার, লাল মাংস খুব কম পরিমাণে খাওয়া উচিত। ফলে কোনও কিছু অতিরিক্ত খাওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। দরকার হলে এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

Advertisement

POST A COMMENT
Advertisement