Diwali Ligthing Tips: দীপাবলিতে বারান্দা সাজান ঠিক এভাবে, ৫ টিপস দিলেন ইন্টিরিয়র ডিজাইনার

Diwali Decoration Ideas 2026: সামনেই কালীপুজো, দীপাবলি। অনেকেই বাড়ির বারান্দায় এই সময় টুনি লাইট দিয়ে সাজান। খালি ছকমকে লাইট এনে টাঙিয়ে দিলে কিন্তু হবে না। একটু প্ল্যান করে করলে কিন্তু আলাদাই লুক পাওয়া যায়।

Advertisement
দীপাবলিতে বারান্দা সাজান ঠিক এভাবে, ৫ টিপস দিলেন ইন্টিরিয়র ডিজাইনারএকটু প্ল্যান করে করলে কিন্তু আলাদাই লুক পাওয়া যায়।
হাইলাইটস
  • সামনেই কালীপুজো, দীপাবলি।
  • অনেকেই বাড়ির বারান্দায় এই সময় টুনি লাইট দিয়ে সাজান।
  • একটু প্ল্যান করে করলে কিন্তু আলাদাই লুক পাওয়া যায়।

Diwali Decoration Ideas 2026: সামনেই কালীপুজো, দীপাবলি। অনেকেই বাড়ির বারান্দায় এই সময় টুনি লাইট দিয়ে সাজান। খালি ছকমকে লাইট এনে টাঙিয়ে দিলে কিন্তু হবে না। একটু প্ল্যান করে করলে কিন্তু আলাদাই লুক পাওয়া যায়। তার জন্য বেশি টাকা খরচ করারও প্রয়োজন নেই। রঙিন আলোর মালা দিয়েই বারান্দায় উৎসবের আবহ আনতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক, দীপাবলিতে ঠিক কীভাবে, অ্যাস্থেটিকভাবে বারান্দা সাজাবেন।

১. রেলিংয়ে লাগান রঙিন আলোর মালা
বারান্দা সাজানোর সবচেয়ে সহজ উপায় হল রেলিংয়ে আলোর মালা লাগানো। লাল, হলুদ, নীল কিংবা সবুজ আলো বেছে নিতে পারেন। মালা একেবারে সোজা করে না লাগিয়ে সামান্য বাঁকিয়ে লাগালে দেখতে আরও সুন্দর লাগবে। বেশি ঝলমলে সাজ পছন্দ না হলে উষ্ণ হলুদ আলো বেছে নিন। তাতেই বারান্দায় তৈরি হবে সুন্দর পরিবেশ।

২. আলোর পর্দায় সাজান বারান্দা
বারান্দাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে ব্যবহার করতে পারেন পর্দার মতো ঝুলে থাকা আলো। ছাদের কিনারা থেকে এই আলো ঝুলিয়ে দিন। সন্ধ্যায় আলো জ্বললে মনে হবে, বারান্দায় আলোর পর্দা নেমেছে। বারান্দার আকার বুঝে ছোট বা বড় আলোর মালা বেছে নিতে পারেন।

৩. দেওয়ালে ফুটিয়ে তুলুন নকশা
বারান্দার দেওয়াল ফাঁকা থাকলে আলোর মালা দিয়ে তৈরি করতে পারেন হৃদয়, তারা বা পছন্দের অন্য কোনও নকশা। দেওয়ালের কিনারা বরাবর আলো লাগালেও সুন্দর দেখাবে। ছোট বারান্দার জন্য এই পদ্ধতি বেশ কার্যকর। সাদা বা হলুদ আলোয় সাজ হবে আরও পরিপাটি।

৪. আলোয় সাজান গাছ ও টব
বারান্দায় গাছ থাকলে সেগুলিকেও সাজের অংশ করে তুলুন। টবের আশপাশে কিংবা রেলিংয়ের কাছে ছোট এলইডি আলো লাগাতে পারেন। গাছের সবুজ পাতার সঙ্গে আলোর মিশেলে বারান্দা পাবে নতুন চেহারা। তবে তার যেন পাতায় বা মাটিতে জড়িয়ে না থাকে। গাছে জল দেওয়ার সময় বিদ্যুতের সংযোগে জল লাগতে দেবেন না।

Advertisement

৫. বারান্দার দরজায় দিন উৎসবের ছোঁয়া
দরজার উপরে ও দু’পাশে আলোর মালা লাগিয়ে সাজিয়ে তুলুন প্রবেশপথ। কাচের স্লাইডিং দরজা থাকলে তার ফ্রেমের চারপাশেও আলো লাগাতে পারেন। পাশে রাখা যেতে পারে ছোট লণ্ঠন বা এলইডি প্রদীপ। এতেই বারান্দার সাজ হয়ে উঠবে আরও আকর্ষণীয়। 

POST A COMMENT
Advertisement