Blister in Foot in Durga Puja: দুর্গাপুজোয় নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা? রইল ম্যাজিকাল টোটকা

Blister in Foot in Durga Puja: দুর্গাপুজোয় নতুন জামা-জুতো কেনা মাস্ট। কিন্তু নতুন জুতো পড়লে সেই এক জ্বালা, পায়ে ফোস্কা পড়ার সমস্যা। পুরো পুজোটা মাটি করে দিতে পারে, একদিন পরা নতুন জুতো। পরে সেই ফোস্কার দাগও ত্বকে বসে যায়। পা জুড়ে কালো কালো দাগ পায়ের সৌন্দর্য নষ্ট করে দেয়।

Advertisement
দুর্গাপুজোয় নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা? রইল ম্যাজিকাল টোটকাপায়ে ফোস্কা (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • দুর্গাপুজোয় (Durga Puja) নতুন জামা-জুতো কেনা মাস্ট
  • কিন্তু নতুন জুতো পড়লে সেই এক জ্বালা, পায়ে ফোস্কা (Blister) পড়ার সমস্যা
  • পুরো পুজোটা মাটি করে দিতে পারে, একদিন পরা নতুন জুতো

Blister in Foot in Durga Puja: দুর্গাপুজোয় (Durga Puja) নতুন জামা-জুতো কেনা মাস্ট। কিন্তু নতুন জুতো পড়লে সেই এক জ্বালা, পায়ে ফোস্কা (Blister) পড়ার সমস্যা। পুরো পুজোটা মাটি করে দিতে পারে, একদিন পরা নতুন জুতো। পরে সেই ফোস্কার দাগও ত্বকে বসে যায়। পা জুড়ে কালো কালো দাগ পায়ের সৌন্দর্য নষ্ট করে দেয়। পুজোয় প্যান্ডেল হপিং, ঘোরাঘুরি বজায় রেখে এমন কিছু করুন, যাতে ফোস্কা আপনার মাথাব্যথার কারণ না হয়ে দাঁড়ায়।

ঘরোয়া কিছু উপায়েই ফোস্কার (Blister) সমস্যা দূর করতে পারবেন-

অ্যালোভেরা: অ্যালোভেরা ফোস্কা সারিয়ে তুলতে খুব কার্যকর। যে কোনও ঘা বা ক্ষত জায়গায় ব্যথা-জ্বালা কমাতে সহায়তা করে। ফোস্কা পড়লে  অ্যালোভেরা লাগিয়ে নিন। খানিকক্ষণ ঈষদুষ্ণ জল রেখে তারপর ধুয়ে ফেলুন। দিনে কয়েকবার এটি করতে থাকুন, ফোস্কা সেরে যাবে।

নারকেল তেল: নারকেল তেলও পায়ের ফোস্কা সারাতে খুব উপকারী। নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে। এটি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। 

পেট্রোলিয়াম জেলি: ফোস্কার জায়গায় পেট্রোলিয়াম জেলিও লাগাতে পারেন। ফোস্কা পড়ে পা কেটে গেলে দিনে দু’বার উষ্ণ জলে পা ডুবিয়ে পরিষ্কার করে নিন। এরপর এটি শুকিয়ে পেট্রোলিয়াম জেলি লাগান। আরাম পাবেন।

মধু: সেখানে ফোস্কা পড়বে সেখানে ৩ বার মধু লাগান। এতে দ্রুত ফোস্কা শুকিয়ে যাবে।

তবে ফোস্কা না পরার জন্য কী করবেন?

জুতার যে জায়গাগুলি শক্ত হয়, সেখানে টেপ দিয়ে স্পঞ্জ বা তুলো লাগিয়ে নিন। এতে পায়ে ফোস্কা পড়ার ঝুঁকি কমে যাবে। ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে হবে বারবার। 

POST A COMMENT
Advertisement