
ফ্রোজেন ফুড/ প্রতীকী ছবিFrozen Food Dangerous Side Effects: বিশ্বজুড়ে এখন ফ্রোজেন ফুডের রমরমা। শপিং মল থেকে অনলাইন সবজি, মাছ-মাংসের বাজারে ফ্রোজেন ফুড সবথেকে বেশি বিক্রি হয়। ফ্রোজেন ফুড হচ্ছে তাজা সব্জি বা মাছ-মাংসকে প্যাকেট বা টিনজাত করে বিক্রয় করা। এখন কড়াইশুঁটি থেকে ফুলকপি, ব্রকলি সবই মিলছে ফ্রোজেন। এগুলি ৬ মাস থেকে এক, দু'বছরও ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে। তাজা সবজি, মাছ-মাংস ছেড়ে এই ফ্রোজেন খাবারগুলি মানব শরীরে ঘটাচ্ছে বিষক্রিয়া।
সোডিয়াম বাড়ায়
ফ্রোজেন খাবারে তাজা শাক-সবজি অনেকদিন প্যাক করা থাকে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, ফ্রোজেন খাবারে প্রায় ৭০% সোডিয়াম থাকে। এর পাশাপাশি এতে রয়েছে প্রিজারভেটিভ, যাতে খাবার অনেকদিন স্থায়ী হয়। এটি খাবারে যেকোনও ধরনের ব্যাকটেরিয়া-ছত্রাক জন্মাতে বাধা দিলেও খাবারের গুণগত মান অনেকটাই কমে যায়। উচ্চ সোডিয়াম গ্রহণ মানে উচ্চ রক্তচাপ।
হার্টের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক
ট্রান্স ফ্যাট, যা ধমনীতে জমা হয় এবং বাধা সৃষ্টি করে। এই চর্বি দিয়ে গুড কোলেস্টেরল কমে, খারাপ কোলেস্টেরল বেড়ে যায়। যা হৃদরোগের কারণ।

ক্যান্সারের ঝুঁকি
যদি আপনার খাদ্যের ১০% ফ্রোজেন খাবার থাকে, তাহলে অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
অসাবধানতা ক্ষতির কারণ
ঋতু ছাড়াও কড়াইশুঁটি বা সবুজ শাক, বা প্রোটিন সমৃদ্ধ যেকোন হিমায়িত খাবার অর্ডার করলে মনে করবেন না যে এটি পুষ্টিতে পূর্ণ। এটি দীর্ঘস্থায়ী করার জন্য অনেক ধরণের প্রিজারভেটিভ খাবারে যোগ করা হয়। এর পরে তারা হিমায়িত হয়। এই প্রক্রিয়ায় পুষ্টির মান অনেক কমে যায়। এটি এমন একটি খাদ্য উপাদান, যাতে পেট ভরবে কিন্তু পুষ্টি জোগাবে না।