Fulkopi Pata Bata: ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুলকপির পাতা বাটা, গরম ভাতে দারুণ লাগে

সেরকমই হল ফুলকপির পাতা বাটা। অনেকেই বাজার থেকে পাতাসহ ফুলকপি নিয়ে আসেন এবং সেই পাতা ডাস্টবিনেই চলে যায়। কিন্তু ঘটি বাড়িতে সেটা হয় না। ফুলকপির পাতাগুলো না ফেলে সেটা দিয়েই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাটা তৈরি হয়ে যায়।

Advertisement
ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফুলকপির পাতা বাটা, গরম ভাতে দারুণ লাগেফুলকপির পাতা বাটা
হাইলাইটস
  • এখন বাজারে সব সময়ই ফুলকপি পাওয়া যায়।

এখন বাজারে সব সময়ই ফুলকপি পাওয়া যায়। যদিও শীতের ফুলকপি ছাড়া অসময়ের এই সবজিতে সেরকম স্বাদ মেলে না। বলা হয়, ঘটি বাড়িতে কোনও কিছুই ফেলা যায় না। সবজি এবং তার খোসা অথবা পাতা সব দিয়েই কোনও না কোনও খাবার তৈরি হয়ে যায়। সেরকমই হল ফুলকপির পাতা বাটা। অনেকেই বাজার থেকে পাতাসহ ফুলকপি নিয়ে আসেন এবং সেই পাতা ডাস্টবিনেই চলে যায়। কিন্তু ঘটি বাড়িতে সেটা হয় না। ফুলকপির পাতাগুলো না ফেলে সেটা দিয়েই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাটা তৈরি হয়ে যায়। যেটা গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে। রইল ফুলকপির পাতা বাটা রেসিপি। 

উপকরণ
ফুলকপির পাতা, জল, নুন, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা রসুন, ধনেপাতা, সর্ষের তেল, গোটা শুকনো লঙ্কা, কালোজিরে, চিনি ও সামান্য হলুদ গুঁড়ো। 

পদ্ধতি
প্রথমে ফুলকপির পাতা ভাল করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। এবার পাতা থেকে ডাটাটা কেটে বাদ দিতে হবে।

এবার এই ফুলকপির পাতা জলে দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় নুন দিতে হবে। সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।  

এবার কাঁচা লঙ্কা, বেশ কয়েক কোয়া রসুন ও ধনেপাতা দিয়ে ফুলকপির পাতা মিক্সারে বা শিলে বেটে নিতে হবে। 

এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে এতে প্রথমে গোটা শুকনো লঙ্কা এবং এক চা চামচ কালো জিরে ফোড়ন দিন। 

নেড়েচেড়ে নিয়ে ফুলকপির পাতা বাটাও দিয়ে দিন। স্বাদ অনুসারে নুন, চিনি ও হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে নেড়ে নিন। 

বেশ কিছুক্ষণ নাডাড়া করার পর যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন নামিয়ে নিন। এবার গরম গরম ভাত দিয়ে মেখে খান ফুলকপির পাতা বাটা। 

POST A COMMENT
Advertisement