Eid Mubarak 2026 Wishes: ইদ মোবারক! পবিত্র ইদ উল-ফিতরে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Eid Wishes 2026: ইদ-উল-ফিতর কথাটির অর্থ উপবাস ভঙ্গের উত্‍সব। রমজান মাসের উপবাস ভঙ্গ করা হয় ইদের দিনে। ইসলামী বিশ্বাস অনুসারে, যারা সৎ উদ্দেশ্য প্রার্থনা এবং উপবাস করেন, ঈশ্বর তার ভক্তদের অতীতের পাপকে ক্ষমা করেন।

Advertisement
ইদ মোবারক! পবিত্র ইদ উল-ফিতরে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ     ইদের মেসেজ

টানা এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলমানদের প্রধান উৎসব খুশির ইদ (Eid) বা ইদ উল-ফিতর (Eid Ul-Fitr)।  এই মুসলমান উৎসব মিঠি ইদ নামেও পরিচিত। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ইদ। 

ইদ-উল-ফিতর কথাটির অর্থ উপবাস ভঙ্গের উত্‍সব। রমজান মাসের উপবাস ভঙ্গ করা হয় ইদের দিনে। ইসলামী বিশ্বাস অনুসারে, যারা সৎ উদ্দেশ্য প্রার্থনা এবং উপবাস করেন, ঈশ্বর তার ভক্তদের অতীতের পাপকে ক্ষমা করেন। দিনটি পবিত্র নবী হজরত মোহাম্মদ যেদিন পবিত্র কোরানের প্রথম প্রকাশনা হিসাবে চিহ্নিত। রমজান মাসের উপবাস ভঙ্গ করা হয় ইদের দিনে। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়। এরপর চাঁদ দেখে পালন নয় খুশির ইদ। এবছর ইদ উল-ফিতর পালিত হচ্চে ২১ মার্চ। 

 

Eid Mubarak 2026

ইদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপরে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ইদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। জানুন, এই ইদে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 

ইদ উল-ফিতর-র মেসেজ (Eid-Al-Fitr 2026 Message) 

* আপনার ও আপনার পরিবারকে ইদ মোবারক!

* আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক। আল্লাহ সকলের ভাল করুক।

* আল্লাহ আপনার ওপর সদা সদয় থাকুন। আপনাকে এই শুভ দিনের শুভেচ্ছা জানাই।

* চাঁদ দেখে রমজানের সমাপ্তি হল! ইদ ভাল কাটুক সকলের। 

* ইদ মানেই হাসি, ইদ মানেই খুশি। সব দুঃখ ভুলে থাকুক মনটা হাসিখুশি। 

 

Eid Mubarak

* আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে ইদ আসুক নেমে। ইদ মোবারক ২০২৬। 

Advertisement

* নতুন সকাল নতুন দিন। শুভ হোক ইদের দিন। ইদ মোবারক!

* খুশির হাওয়া বইছে চারিদিকে। ইদের আনন্দ ছড়িয়ে দাও সবার মাঝে। 

* আজকে খুশির বাঁধ ভেঙেছে, ইদ এসেছে ভাই ইদ এসেছে, শাওআলের চাঁদ ওই উঁকি দিয়েছে, সবার ঘরে আজ ইদ এসেছে, সেই দিন আর নয় বেশি দূর, রমজান শেষ হলে,কাটবে অপেক্ষার ঘোর।

* ইদ মানেই আপনজনের হাসি। ভালোবাসা থাকুক চিরদিন এই কামনা করি। ইদ মোবারক ২০২৬। 

* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। ইদ মোবারক!

* কামনা করি আপনি এবং আপনার পরিবার এই নিরাপদ এবং সুস্থ থাকুন। ঈদ মোবারক!

 

Eid Mubarak message

* আকাশের তারা গুনে শেষ করা যাবে, কিন্তু তোমার প্রতি শুভকামনা কখনো শেষ হবে না। ইদ মোবারক!

* এসেছে ইদের উৎসব, নিজের সঙ্গে নিয়ে এসেছে সুখ। দেখুন, ইদের উৎসব আবার এসেছে। আপনাদের সবাইকে ইদের শুভেচ্ছা!

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। ইদ-উল-ফিতর ২০২৬ মোবারক!

* ইদ মানেই সুন্দর একটা দিন, আপনাকে জানাই এই দিনটির অনেক অনেক শুভেচ্ছা।

* এই ইদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। ইদ মোবারক ২০২৬। 

* পবিত্র ইদ তোমার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি আর সমৃদ্ধি। ইদ মোবারক!

*  ছোট বড় সকলের মুখে হাসি ফুটে উঠুক,পবিত্র ইদ হয়ে উঠুক আনন্দময়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ইদের।

 

Eid Mubarak

* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। আপনাদের সকলকে ইদ মোবারক!

* সমস্ত কষ্ট সরে গিয়ে আপনার জীবনে আসুক আনন্দ। আগামী সময় শুভ হোক। ইদ মোবারক।

* ইদের দিনে হাত মেলাই, ভুলে যাই হিংসা-বিদ্বেষ।  ভালোবাসায় জড়িয়ে রাখি সবাইকে। ইদ মোবারক!

* আল্লাহ আপনার সমস্ত প্রার্থনা কবুল করুক এবং আপনাকে আনন্দ দিক। ইদ মোবারক!

* পবিত্র ইদ -উল -ফিতর উপলক্ষে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

* আল্লাহ আপনার সুখ ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করুন। ঈদ মোবারক আপনাকে এবং আপনার পরিবারকে!

 

Eid Mubarak

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। ঈদ-উল-ফিতর ২০২৬ মোবারক!

* এই ইদ আপনার হৃদয়ে আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক এবং আপনার সাফল্যের সমস্ত সুযোগ তৈরি হোক! ইদ মোবারক সকলকে। 

* জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ বর্ষণ করবেন। ইদ মোবারক!

* ইদ-উল-ফিতর-র শুভ দিনে আপনাকে পবিত্র শুভেচ্ছা পাঠাচ্ছি। 


 

POST A COMMENT
Advertisement