
হোলির মেসেজ ভারতীয় অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা (Dolyatra) বা হোলি (Holi)। এটি এমন একটি উৎসব, যা ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই পালন করা হয় মহা সমারোহে। হোলি ভারত উপমহাদেশে বসন্তের আগমন, শীতের অবসান এবং প্রেমের প্রস্ফুটনকে চিহ্নিত করে।
সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। এই উৎসবের মাধ্যমে রাধা-কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। এদিন রাধা-কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশির ভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে।

দোলযাত্রা, বসন্ত উৎসব, হোলি ইত্যাদি নানা নাম ও পালনের রীতি থাকলেও উৎসবের আমেজ কিন্তু প্রায় একই রকম। এবার দোল উৎসব পালিত হচ্ছে ৩ মার্চ এবং হোলি উদযাপন হবে ৪ মার্চ। প্রিয়জনকে সোশ্যাল মিডিয়ায় জানাতে পারেন এই শুভেচ্ছা বার্তাগুলি (Holi Wishes)।
দোলযাত্রা, বসন্ত উৎসবের মেসেজ (Dolyatra, Basanta Utsav Message)
* আপনাকে ও আপনার পরিবারের সকলকে শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই!
* এই শুভ দিনে, তোমাকে আমার প্রাণবন্ত ও রঙিন শুভেচ্ছা। শুভ হোলি!
* রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস! শুভ দোলযাত্রা
* এই হোলিতে তোমার জীবন ভরে উঠুক ভালোবাসা, সুখ, শান্তি আর অফুরন্ত আনন্দে। শুভ হোলি!

* মধুর মুহূর্ত এবং রঙিন স্মৃতিতে ভরা হোলির শুভেচ্ছা।
* আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সকলের মন ,প্রাণ এবং তনু । শুভ দোলযাত্রা ও হোলির রঙিন শুভেচ্ছা রইল সবার জন্য।
* রঙের এই উৎসব আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। দোলযাত্রার অনেক অনেক শুভকামনা।
* রং বরসে! হোলির শুভেচ্ছা সকলকে।
* রঙের উৎসবে সকলকে জানাই রঙিন শুভেচ্ছা! দোলযাত্রা ও হোলি সবার খুব ভালো কাটুক; আনন্দে কাটুক ।
* রঙের জাদুতে হারিয়ে যাক সকল গ্লানি, নবউজ্জ্বল আলোয় উদ্ভাসিত হোক হৃদয়! শুভ হোলি
* মনে লাগুক বসন্তের ছোঁয়া ; হোলির দিনটি সকলের শান্তিপূর্ণ এবং আনন্দ সহকারে কাটুক।

* লাল, নীল, হলুদ আবিরের রঙে জীবনের প্রতিটা অধ্যায় হয়ে উঠুক রঙিন। সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা!
* বন্ধুত্বের রং, ভালোবাসার রং, সুখের রং, শান্তির রং—এই সব রঙের মিশ্রণে হয়ে উঠুক আমাদের জীবন আরও সুন্দর! এই হোলিতে প্রতিটি মুহূর্ত হোক রঙিন ও আনন্দময়!
* ভালোবাসার রঙে জীবন রঙ্গিন হোক। আসুন এই হোলিকে অবিস্মরণীয় করে তুলি।
* রঙের এই উৎসবে আপনার জীবন রঙে ভরে উঠুক। হ্যাপি হোলি!
* বছরের সেরা সময় এসে গেছে! সমস্ত সুন্দর রঙে ভরে উঠুক তোমার জীবন। হোলি ভাল কাটুক এই কামনা করি।
* আগামী বছরটি সমৃদ্ধ এবং সুখে ভরা হোক থাকুক এবং প্রতিদিন হোলির মতোই রঙিন হোক। হোলি মোবারক!
* ভাগ্য তোমার, শুভেচ্ছা আমার। এই বসন্ত উৎসবের রঙের মতোই ভবিষ্যত রঙিন হোক তোমার। হ্যাপি হোলি!

* প্রতিটি রং তোমার জীবনকে আরও রঙিন করে তুলুক! শুভ দোল!
* আমার জীবনের সবথেকে সুন্দর রঙটি হলে তুমি। এই দোলে প্রার্থনা করি আমাদের ভালোবাসা যেন আবিরের মতো রঙিন আর চিরস্থায়ী হয়। হ্যাপি হোলি!
* মধুর মুহূর্ত এবং স্মৃতি দিয়ে ভরা এই দোলেতে অপনাকে এবং অপনার পরিবারের সকল সদস্যকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।
* বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে। শুভ হোক সব।
* রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে... শুভ বসন্ত উৎসব।

* "রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।" শুভ দোলযাত্রা।
* রঙে রঙে রাঙিয়ে দাও এই মন, এই ভুবন…মেতে ওঠো রঙের উৎসবে…শুভ দোলযাত্রা।
* আপনার হোলির অনেক শুভেচ্ছা! আগামী দিনগুলি রঙিন কাটুক।
* হোলির সম্পূর্ণ দিনটি উপভোগ করুন। আপনার ও আপনার পরিবারের জন্য হোলির শুভেচ্ছা রইল।