Happy Mother's Day Wishes 2026: হ্যাপি মাদার্স ডে! মাতৃ দিবসে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজে

Mother's Day Wishes: প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে। মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১০ মে। এই মাদার্স ডে-তে আপনার মা কিংবা মাতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে।

Advertisement
হ্যাপি মাদার্স ডে! মাতৃ দিবসে শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজে মাতৃ দিবসের মেসেজ

সন্তানের সবচেয়ে বড় আশ্রয় তার মা। সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হল মা (Maa)। কথাতেই বলে, যেহেতু ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি মায়েদের (Mothers) তৈরি করেছিলেন। বেশিরভাগ মহিলারাই বলেন মাতৃত্ব তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। চোখ বন্ধ করেও মায়ের উপর ভরসা করা যায়।

ভিন্ন ভাষা ও সমাজে আলাদা নামে ডাকা হলেও প্রায় সব মায়েরাই একই রকম। যদিও কয়েকটি শব্দে মায়ের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালোবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা মা। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তাঁরা। 

mothers

প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় মাতৃ দিবস বা মাদার্স ডে (Mother's Day)। মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ১০ মে। এই মাদার্স ডে-তে আপনার মা কিংবা মাতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।  

 

mother maa mom

মাদার্স ডে ২০২৬-র শুভেচ্ছা বার্তা  (Mother's Day Wishes) 

* আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা... হ্যাপি মাদার্স ডে!

* আজ আন্তর্জাতিক মাতৃদিবসে আমার প্রণাম ও ভালোবাসা নিও মা।  

* মাতৃত্ব!ভালবাসার শুরু আর শেষ এখানেই। শুভ মাতৃ দিবস সকলকে! 

* মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল! 

Mother's Day photo

* প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা ,আমার পৃথিবী তুমি মা। মা দিবসের শুভেচ্ছা।

* আমার জীবনের শুরু তোমাকে দিয়ে মা, আমার প্রথম শেখা শব্দ হল মা, স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। হ্যাপি মাদার্স ডে।

* ছোট থেকে সকল বিপদ আপদে পাশে ছিলে তুমি। তোমার হাত ধরেই এত বড় হওয়া। শুভ আন্তর্জাতিক মাতৃদিবস মা।

Advertisement

* মা তুমিই আমার প্রথম বন্ধু,তুমিই আমার সেরা বন্ধু,তুমিই  আমার চিরকালের বন্ধু! তোমায় খুব ভালোবাসি মা...

 

Mother's Day

* তোমার বকুনি না খেলে হয়তো আজ মানুষ হতেই পারতাম না। আজ যা কিছু হয়েছি, তা তোমার জন্যই সম্ভব হয়েছে। 

* দুনিয়ার সব কিছু বদলে গেলেও, মায়ের ভালোবাসা কখনও বদলায় না। মাতৃ দিবসের শুভেচ্ছা।

* মা ছাড়া জীবন অচল, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন, জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম, মায়ের আশীর্বাদেই কঠিন পরিস্থিতিও হয় সহজ। মাতৃ দিবসের শুভেচ্ছা!

* মা মানেই ছোটবেলা থেকেই আমার খুব কাছের বন্ধু। কত বন্ধু এসেছে গিয়েছে, কিন্তু তুমি সবসময় পাশে থেকেছ। প্রণাম নিও মা।


 

POST A COMMENT
Advertisement