Angina Pectoris, Heart Attack: হার্ট অ্যাটাকের ৮-১০ বছর আগেই হয় এই রোগ, আগাম জানান দেয় প্রাণঘাতী বিপদের

Angina Pectoris, Heart Attack: হার্ট অ্যাটাক হওয়ার অন্তত ১০ বছর আগে এনজিনা পেক্টোরিস নামের হার্টের একটি বিশেষ রোগ শরীরে বাসা বাঁধে। ক্রমশ এর সমস্যাগুলি প্রকাশ পেতে শুরু করে। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে সময় মতো চিনতে হবে এই রোগের উপসর্গগুলিকে।

Advertisement
হার্ট অ্যাটাকের ৮-১০ বছর আগেই হয় এই রোগ, আগাম জানান দেয় প্রাণঘাতী বিপদেরহার্ট অ্যাটাক হওয়ার অন্তত ১০ বছর আগে এনজিনা পেক্টোরিস নামের হার্টের একটি বিশেষ রোগ শরীরে বাসা বাঁধে।
হাইলাইটস
  • হার্ট অ্যাটাক হওয়ার অন্তত ১০ বছর আগে এনজিনা পেক্টোরিস নামের হার্টের একটি বিশেষ রোগ শরীরে বাসা বাঁধে।
  • ক্রমশ এর সমস্যাগুলি প্রকাশ পেতে শুরু করে।
  • হার্ট অ্যাটাক থেকে বাঁচতে সময় মতো চিনতে হবে এই রোগের উপসর্গগুলিকে।

Angina Pectoris, Heart Attack: হার্ট অ্যাটাক যেকোনও জায়গায়, যে কোনও সময় হতে পারে। সময়মতো চিকিৎসা পেলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। চিকিৎসায় বিলম্ব রোগীর জীবনের ঝুঁকি বাড়ায়। হার্ট অ্যাটাক আকস্মিক মৃত্যুর অন্যতম প্রধান কারণ। গত দুই বছরে অনেক সেলিব্রিটি হার্ট অ্যাটাকে মারা গেছেন। একাধিক গবেষণায় দেখে গিয়েছে যে, হার্ট অ্যাটাক হওয়ার অন্তত ১০ বছর আগে হার্টের একটি বিশেষ রোগের লক্ষণ, সমস্যাগুলি প্রকাশপেতে শুরু করে। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে সময় মতো চিনতে হবে এই রোগের উপসর্গগুলিকে।

এনজিনা পেক্টোরিস রোগ হার্ট অ্যাটাকের ১০ বছর আগেই হৃদপিণ্ডে বাসা বাঁধে। এটি নীরব ঘাতক হিসাবে পরিচিত। একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, এনজিনা পেক্টোরিস নামক একটি অবস্থা হার্ট অ্যাটাকের মোটামুটি ১০ বছর আগেই দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে, এই সময়ে এনজাইনা পেক্টোরিস চিনতে হবে। তাহলে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

আরও পড়ুন: ছাত্রীকে বিয়ে করতে সেক্স চেঞ্জ করলেন শিক্ষিকা, কীভাবে ঘটে এই রূপান্তর?

এনজিনা পেক্টোরিস (Angina Pectoris) কী?
এনজিনা পেক্টোরিস হৃদপিণ্ডের ধমনীর একটি অসুখ। এনজিনা পেক্টোরিসে ধমনী সঙ্কুচিত হয়ে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কমে যায়। এর ফলে বুকে চাপ, ভারী ভাব বা ব্যথা হতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (AHA) দেওয়া তথ্য অনুযায়ী, ৪ ধরনের এনজাইনা পেক্টোরিসের সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা, মাইক্রোভাসকুলার এনজাইনা এবং ভাসোস্পাস্টিক এনজাইনা।

AHA জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে হার্ট অ্যাটাকের মোটামুটি ১০ বছর আগে এনজিনা পেক্টোরিস হতে পারে। এনআইএইচআর অ্যাপ্লাইড রিসার্চ কোলাবরেশন ওয়েস্ট মিডল্যান্ডস টু রিসার্চ ২০০২-২০১৮ সালের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছে। প্রায় ৫ লাখেরও বেশি প্রাপ্তবয়স্ক হার্ট অ্যাটাকে মৃত মানুষের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করা হয় এই গবেষণায়। ফলাফলে জানা গেছে, কোনও কারণ ছাড়াই যাদের বুকে ব্যথা হচ্ছে, প্রথম বছরে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা ১৫ শতাংশ বেশি ছিল। এটি ১০ বছর ধরে বাড়তে থাকে। যাদের হৃদরোগের সম্ভাবনা বেশি ছিল, সেই রোগীদের ৩০ শতাংশকে লিপিড-হ্রাসকারী ওষুধ দেওয়া হয়েছিল।

Advertisement

এই লক্ষণগুলি খেয়াল করতে হবে:
হার্ট অ্যাটাকের আগে বুকে অস্বস্তি, কোমরের পিছনে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, বমি হওয়া, প্রচুর ঘাম হওয়া, মাথা ঘোরা, চোখের সামনে অন্ধকার দেখা, কাশি ইত্যাদি লক্ষণগুলি এনজিনা পেক্টোরিস (Angina Pectoris)-এর উপসর্গ হতে পারে।

POST A COMMENT
Advertisement