Heart Attack : বিজ্ঞানের অগ্রগতি, মিলল হার্টের অসুখের স্থায়ী সমাধান!

তবে সম্প্রতি Verve Therapeutics কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এই সমস্যার সমাধান তারা করেছে। যে কোলেস্টেরল গঠন দমন ও মানুষের Genom-এ পরিবর্তনের মাধ্যমে হার্ট অ্যাটাক রোধ করা যেতে পারে।

Advertisement
বিজ্ঞানের অগ্রগতি, মিলল হার্টের অসুখের স্থায়ী সমাধান! ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক
  • তার চিকিৎসা রয়েছে
  • তবে তা অত্যন্ত ব্যয়বহুল

পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। তার চিকিৎসা রয়েছে। তবে তা অত্যন্ত ব্যয়বহুল। বলা ভালো সাধারণ মানুষের নাগালের বাইরে। এই হার্ট অ্যাটাক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০২০ সালে সতর্কও করেছিল। তাদের তরফে জানানো হয়েছিল, হৃদরোগের সংখ্যা দ্রুত বাড়ছে। 

তবে সম্প্রতি Verve Therapeutics কোম্পানির তরফে দাবি করা হয়েছে, এই সমস্যার সমাধান তারা করেছে। যে কোলেস্টেরল গঠন দমন ও মানুষের Genom-এ পরিবর্তনের মাধ্যমে হার্ট অ্যাটাক রোধ করা যেতে পারে। কোম্পানির CEO শেখর কাথিরসান জানিয়েছেন, এটাই হৃদরোগের স্থায়ী সমাধান হতে পারে।

ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, Verve Therapeutics নামে ওই কোম্পানি গুগল ভেঞ্চার থেকে সহায়তা পেয়েছে। শেখর কাথিরেসানের কথায়, 'আমরা সম্ভবত এই মডেলটি তৈরি করে ফেলেছি ও সফল হয়েছি। বিশ্বজুড়ে ৩১ মিলিয়নেরও বেশি মানুষ হার্ট অ্যাটার্কে আক্রান্ত হন।  আর তা থেকে মানুষকে বাঁচাতে এই কৌশল প্রাথমিকভাবে এমন লোকদের উপর পরীক্ষা করা হবে যাদের এই রোগটি বংশগত এবং যাদের আগে হার্ট অ্যাটাক হয়েছে।'

ব্লুমবার্গের ওই প্রতিবেদনে প্রকাশ, কোম্পানিটি CRISPR জিন এডিটিং টুল ব্যবহার করবে। যা শক্তিশালী। গবেষকদের মতে, এই এডিটিং টুল গবেষকদের সহজেই DNA সিকোয়েন্স পরিবর্তন করতে এবং জিনের কার্যকারিতা পরিবর্তন করতে দেয়। যদি এই পরীক্ষা সফল হয়, তবে আরও বেশি লোকের উপর পরীক্ষা করা হবে। 

গবেষকদের মতে, এই নতুন পদ্ধতি যদি হৃদরোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে পারে, তবে তা চিকিৎসা ক্ষেত্রে নতুন বিপ্লবের চেয়ে কম কিছু হবে না। এই চিকিৎসা বর্তমানে উপলব্ধ চিকিৎসার তুলনায় সস্তা হবে। ফলে সাধারণ মানুষ সুবিধা পাবেন।

 

POST A COMMENT
Advertisement